এরপরেও Himalayan বিক্রি হবে তো! নয়া Yezdi Adventure আসতেই চিন্তায় Royal Enfield
2024 Yezdi Adventure: Royal Enfield Himalayan কে টক্কর দিতে ভারতের বাজারে লঞ্চ করল নতুন Yezdi Adventure। একেবারে একগুচ্ছ নতুন ফিচারে ঠাসা এই বাইকের ফিচার। নয়া এই বাইকের এক্স শোরুম প্রাইস মাত্র 2,09,900। গ্রাহকরা একাধিক নতুন রঙের অপশনে কিনতে পারবে।
এমনকি রয়েছে 2024 Yezdi Adventure এর নতুন বেশ কিছু ভেরিয়েন্টও। এক নজরে দেখে নেওয়া নতুন Adventure এ কী কী ফিচার আছে?

2024 Yezdi Adventure: দাম এবং ফিচার
নতুন 2024 Yezdi Adventure এর বেস মডেলের এক্স শোরুম দাম পড়বে 2,09,900 টাকা। কিন্তু টপ মডেলের দাম (এক্স শোরুম) হবে 2,19,900 টাকা। এই বাইকে আপনি Tornado Black, Magnite Maroon, Wolf Grey এবং Glacier White রঙের অপশনে পাবেন। 2024 Yezdi Adventure এ গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে 220 mm। যার কারনে খারাপ রাস্তাতেও এই বাইক ছুটতে পারবে।
শুধু তাই নয়, দীর্ঘ যাত্রার সময় বাইক চালাতে কোনও যাতে ক্লান্তি না আসে, সেজন্য হ্যান্ডলিং উন্নত করা হয়েছে। নতুন sump guard লাগানো হয়েছে। যা ইঞ্জিনকে ধুলো-নোংরা থেকে বাঁচাবে। ফলে ইঞ্জিন অনেক ভালো থাকবে এতে।
2024 Yezdi Adventure: ইঞ্জিন এবং পাওয়ার-
নতুন 2024 Yezdi Adventure এ 334cc এর শক্তিশালী ইঞ্জিন দেওয়া হয়েছে। যা 29.6PS পাওয়ার এবং 29.9Nm পর্যন্ত টর্ক জেনারেট ক রতে পারে। 6 স্পিড গিয়ারবক্স ইঞ্জিনের সঙ্গে যুক্ত রয়েছে। সংস্থা বাইকের exhaust কিছুটা আপডেট করেছে। তাতে নতুন 2024 Yezdi Adventure এর পার্ফরমেন্স অনেকটাই বেড়ে যায়। ডিজাইনেও সংস্থা কিছুটা বদল এনেছে। যা Royal Enfield Himalayan কে টক্কর দেবে।
2024 Yezdi Adventure: Himalayan কে টক্কর দেবে
নতুন 2024 Yezdi Adventure বাইকটির সরাসরি টক্কর হবে Royal Enfield Himalayan এর সঙ্গে। এই বাইকের এক্স শোরুম দাম 2.85 লাখ টাকা। শুধু তাই নয়, বাইকটিতে একটি ডিজিটাল কনসোল মিটার পাওয়া যাবে। এছাড়াও ব্লু-টুথ কানেকটিভিটি থেকে শুরু করে এলইডি লাইটিওংয়ের সুবিধা পাবেন।
এতে স্প্লিট সিটের সাথে মোটর টায়ার দেওয়া হয়েছে। এই বাইকটি দীর্ঘ রুটে আরামদায়ক ভ্রমণ প্রদান করবে। এছাড়াও বড় হ্যান্ডেলবার থেকে স্টাইলিস ফ্রন্ট লুক রিওয়েছে। পাশাপাশি এন্টি লক ব্রেকিঙ্গ সিস্টেম এবং ডিস্ক ব্রেকের সুবিধা রয়েছে।
এই বিষয়ে আরও বিস্তারিত জানতে Yezdi Motorcycle এর যে কোনও শোরুমে যোগাযোগ করতে পারেন।
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী












Click it and Unblock the Notifications