বিশ্বের সবথেকে ধনী ভারতীয় ফের মুকেশ আম্বানি, পিছনে ফেললেন গৌতম আদানিকে
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যানের সম্পদ ১৬৪ মিলিয়ন মার্কিন ডলার বৃদ্ধি হয়েছে সম্প্রতি। এই সম্পদ বৃদ্ধির ফলে গৌতম আদানিকে টপকে গিয়েছেন।
গৌতম আদানিকে ফের পিছনে ফেলে দিলেন রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানি। বিশ্বের সবথেকে ধনী ভারতীয় হিসেবে ফের উত্থান হল তাঁরা। ২০২৩ সালে ফোবর্স রিয়েল টাইম বিলিয়নেয়ার তালিকা অনুসারে গৌতম আদানি ছিলেন বিশ্বের শীর্ষ তিন বিলিয়নেয়ারের একজন। তাঁর পতনে উত্থান হল আম্বানির।

আদানিকে টপকে সবথেকে ধনী ভারতীয় আম্বানি
২০২৩ সালে ফোবর্স রিয়েল টাইম বিলিয়নেয়ার তালিকায় গৌতম আদানি ছিলেন বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তি। সেখান তেকে তিনি নেমে এসেছেন একেবারে ১০ নম্বর স্থানে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানিকে টপকে সবথেকে ধনী ভারতীয় হয়ে যান।

০.১৯ শতাংশ সম্পদ বৃদ্ধিতে গৌতম আদানিকে টেক্কা
মুকেশ আম্বানির মোট সম্পদ বর্তমান ৮৪.৩ বিলিয়ন মার্কিন ডলার। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যানের সম্পদ ১৬৪ মিলিয়ন মার্কিন ডলার বৃদ্ধি হয়েছে সম্প্রতি। ০.১৯ শতাংশ সম্পদ বৃদ্ধির ফলে তিনি গৌতম আদানিকে ছাড়িয়ে যান। উল্লেখ্য গৌতম আদানির সম্পদ ৪.৬২ শতাংশ কমে গিয়েছে।

ফোবর্স তালিকা অনুসারে আম্বানির উত্থান
ফোবর্স তালিকা অনুসারে ৩১ জানুয়ারির রিপোর্ট অনুয়ায়ী গৌতম আদানির সম্পদ ৪.৬২ শতাংশ কমে ৮৪.১ বিলিয়ন মার্কিন ডলার হয়েছে। মুকেশ আম্বানির সম্পদ গৌতম আদানির থেকে মাত্র ০.২ বিলিয়ন মার্কিন ডলার বেশি। ফলে আম্বানির উত্থান হয়েছে, আদানির অবস্থানের পতন হয়েছে।

তালিকার শীর্ষে রয়েছে কোন বিলিওনেয়ার
এই তালিকার শীর্ষে রয়েছে ফরাসি বিলাসবহুল ফ্যাশন জায়ান্ট এলএমভিএইচের বার্নাড আর্নাল্ট এবার তাঁর পরিবার। ২০২২ সালের ডিসেম্বরে লুই ভিটনের প্রতিষ্ঠাতা এবং সিইও বার্নাড আর্নল্ট বিশ্বের সবথেকে ধনী ব্যক্তি এলেন মাস্ককে ছাড়িয়ে যান। এই বিষয়গুলি ক্রমাগত ওঠানামা করে। আদানির শেয়ারে লাভ না হওয়ায় সম্পদ কমেছে, উল্টে আম্বানির শেয়ারে লাভ হওয়ায় সম্পদ বেড়েছে।

বাজারের কারসাজির শিকার আদানি?
হিন্ডেনবার্গ রিসার্চ রিপোর্ট উচ্চ মূল্যায়নের কারণে আদানি গ্রুপের কোম্পানিগুলির বর্তমান শেয়ার হ্রাস পায়। আদানি গ্রুপ অবশ্য জানিয়েছে, তারা হিন্ডেনবার্গ রিসার্চের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতে আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে। গৌতম আদানির মালিকানাধীন সংস্থাগুলিকে বাজারের কারসাজির শিকার হয়ে হয়েছে। তাদের তরফে অ্যাকাউন্টিং জালিয়াতির অভিযোগ আনা হয়েছে।

সম্পদের লড়াইয়ে পিছিয়ে পড়েছেন আদানি
হিন্ডেনবার্গ আদানি গ্রুপের অভিযোগকে ভিত্তিহীন বলে পাল্টা দেওয়া হয়েছে। এদিনও আদানি গ্রুপের সংস্থাগুলির শেয়ারের দাম কমেছে। তার ফলে সম্পদের লড়াইয়ে পিছিয়ে পড়েছেন আদানি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের কর্ণধার গৌতম আদানি। গ্রুপের ফ্ল্যাগশিপ ফার্ম আদানি এন্টারপ্রাইজের শেয়ার বিএসইতে ৩.০২ শতাংশ কমে ২৮৮০.২০ টাকায় নেমে গিয়েছে। পাঁচ দিনের ব্যবধানে শেয়ারগুলি ১৫ শতাংশ কমেছে। আদানি গ্রিন ৩.৮২ শতাংশ হ্রাস পেয়ে ১১৭৭.১৫ শতাংশ হয়েছে এবং পাঁচ দিনের ব্যবধানে এই শেয়ারগুলি প্রায় ৩৮ শতাংশ কমেছে।












Click it and Unblock the Notifications