সুকন্যা সমৃদ্ধি-পিপিএফ থেকে লাভ বেশি! এই ব্যাঙ্কগুলিতে সুদের হার সর্বোচ্চ
কোনও বিনিয়োগকারী যদি ভাল সুদের হার দেখে ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করেন, কিংবা বিনিয়োগের পরিকল্পনা করেন, তাহলে বলে রাখা ভাল বেশ কয়েকটি বেসরকারি ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটে ভাল সুদ দিচ্ছে।
রেপো রেট ৬.৫ শতাংশে পৌঁছনোর পরে অনেক ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটে ভাল রিটার্ন দিচ্ছে। এর মধ্যে রয়েছে ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক, সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক। এরা নয় শতাংশের ওপরে সুদ দিচ্ছে। উভয় ব্যাঙ্কে সুদের হারে প্রাপ্তি পাবলিক প্রভিডেন্ট ফান্ড কিংবা ইপিএফ কিংবা সুকন্যা সমৃদ্ধি যোজনায় প্রাপ্তির থেকে অনেক বেশি। বেসরকারি এই দুই ব্যাঙ্ক রিজার্ভ ব্যাঙ্ক অনুমোদিত এবং তাদের গাইডলাইন মেনে চলে।

ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক
বেসরকারি এই ব্যাঙ্ক গ্রাহকদের ৪.৫ থেকে ৯ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে। প্রবীন নাগরিকদের জন্য সুদের হার ৯.৫ শতাংশ। এই সুদের হার ১০০১ দিনের মেয়াদের ফিক্সড ডিপোজিটে দেওয়া হচ্ছে। সাধারণ বিনিয়োগকারীদের জন্য সুদের হার ৯ শতাংশ। এই ব্যাঙ্কে প্রবীণ নাগরিকদের জন্য সাত দিন থেকে দশ বছরের আমানতে সুদের হার ৪.৫ শতাংশ থেকে ৯.৫ শতাংশ পর্যন্ত।
সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক
বেসরকারি এই ব্যাঙ্ক সাধারণ গ্রাহকদের সাত দিন থেকে ১০ বছরের মধ্যে ফিক্সড ডিপোজিটে চার থেকে ৯.১ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে। প্রবীণ নাগরিকদের জন্য সাত দিন থেকে ১০ বছরের মধ্যে ফিক্সড ডিপোজিটে ৪.৫ শতাংশ থেকে ৯.৬ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে। পাঁচ বছরের আমানতে সাধারণ গ্রাহকদের জন্য সর্বোচ্চ সুদের হার অর্থাৎ ৯.১ শতাংশ হারে সুদ পাওয়া যায়। এক্ষেত্রে প্রবীণ নাগরিকরা ০.৫ শতাংশ বেশি অর্থাৎ ৯.৬ শতাংশ সুদ পেতে পারেন।












Click it and Unblock the Notifications