একরাতেই স্বল্প সঞ্চয়ে সুদের হার নিয়ে সিদ্ধান্ত বদল, পশ্চিমবঙ্গের ভোটের জন্য অপেক্ষা, কটাক্ষ বিরোধীদের
একরাতেই স্বল্প সঞ্চয়ে (small savings) সুদের হার নিয়ে সিদ্ধান্ত পরিবর্তন করল মোদী (narendra modi) সরকার। বুধবার রাতে স্বল্প সঞ্চয়ে সুদের হার পরিবর্তন করার কথা জানানো হয়। যা কিনা ৪৬ বছরে সর্বনিম্ন। তবে এররাতের মধ্যে তা আ
একরাতেই স্বল্প সঞ্চয়ে (small savings) সুদের হার নিয়ে সিদ্ধান্ত পরিবর্তন করল মোদী (narendra modi) সরকার। বুধবার রাতে স্বল্প সঞ্চয়ে সুদের হার পরিবর্তন করার কথা জানানো হয়। যা কিনা ৪৬ বছরে সর্বনিম্ন। তবে এররাতের মধ্যে তা আগের হারেই দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিরোধীদের কটাক্ষ, পশ্চিমবঙ্গের ভোটের জন্য আপাতত সিদ্ধান্ত স্থগিত রাখল মোদী সরকার।

আদেশ প্রত্যাহার, টুইটারে জানালেন নির্মলা সীতারমন
এদিন সকালে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলী সীতারমন জানিয়েছেন, স্বল্প সঞ্চয় নিয়ে বুধবারের সরকারি আদেশ প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। গত ত্রৈমাসিক-এ স্বল্প সঞ্চয়ে সুদের যে হার ছিল তা বজায় থাকবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

৪৬ বছরে স্বল্প সঞ্চয়ে সুদের হার সর্বনিম্ন করেছিল সরকার
বুধবার স্বল্প সঞ্চয়ে সুদের যে হার করা হয়েছিল তা ছিল ৪৬ বছরে সর্বনিম্ন। বর্তমান আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকের জন্য এনএসসি থেকে পিপিএফ, সুদের হার প্রায় শতাংশ পর্যন্ত কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল মোদী সরকার। পিপিএফ-এর সুদের হার ০.৭ শতাংশ কমিয়ে ৬.৪ শতাংশ করেছিল। অন্যদিকে এনএসসি-তে সুদের হার ৬.৮ শতাংশ থেকে কমিয়ে ৫.৯ শতাংশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

২০১৬ থেকে ত্রৈমাসিকে সুদের হার নির্দিষ্ট করা হয়
২০১৬ সাল থেকে মোদী সরকার সিদ্ধান্ত নেয় প্রতি ত্রৈমাসিকে সুদের হার নিয়ে সিদ্ধান্ত নেবে মোদী সরকার। সেই মতোই কাজ চলছে। গতমাসে আরবিআই-এর তরফে সুদের হার অপরিবর্তিত রাখার কথা জানানো হয়েছিল।

বিরোধীদের কটাক্ষ
বুধবার স্বল্প সঞ্চয়ে সুদের হার কমানো নিয়ে প্রতিবাদ করা হয়েছিল বাম-কংগ্রেস-তৃণমূলের তরফে। আর এদিন সরকারের সিদ্ধান্ত প্রত্যাহারের পর তাদের কটাক্ষ পশ্চিমবঙ্গের ভোটের কথা ভেবেই আপাতত পিছিয়ে দেওয়া হল সরকারি সিদ্ধান্ত। প্রবীণ ব্যক্তি থেকে সাধারণ মানুষকে পথে বসাতে চায় বিজেপি, অভিযোগ করেছেন তারা।












Click it and Unblock the Notifications