মোদীর আমলে জিডিপি আগের সরকারের চেয়ে ভালো? ভুল তথ্য দেওয়া হয়েছে, জানাল এনএসএসও
অর্থনৈতিক ক্ষেত্রে নানা সময়ে একের পর এক বিতর্কে জড়িয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। কর্মসংস্থান হোক বা জিডিপি -- নানা বিষয়েই মোদী সরকারের পারফরম্যান্স বা প্রকাশিত সংখ্যা নিয়ে বিতণ্ডা বেধেছে প্রচুর।
অর্থনৈতিক ক্ষেত্রে নানা সময়ে একের পর এক বিতর্কে জড়িয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। কর্মসংস্থান হোক বা জিডিপি -- নানা বিষয়েই মোদী সরকারের পারফরম্যান্স বা প্রকাশিত সংখ্যা নিয়ে বিতণ্ডা বেধেছে প্রচুর। এবারে তাতে সংযোজন হল আরও একটি বিতর্ক।

'দ্য প্রিন্ট' পত্রিকার একটি প্রতিবেদন অনুযায়ী, কেন্দ্রের কর্পোরেট এফেয়ার্স মন্ত্রক মোদী সরকারের আমলে জিডিপি সিরিজ গণনা করার জন্যে যে তথ্য ব্যবহার করেছে, তাতে যথেষ্ট ভুল রয়েছে বলে জানিয়েছে 'ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিস' বা এনএসএসও। এবং এই বিতর্কিত সংখ্যা জন্ম দিয়েছে আরও একটি বড় বিতর্কের।
নতুন মাপকাঠিতে নেমেছে ইউপিএ-র সময়ে উন্নয়নের হার
প্রতিবেদনটি জানিয়েছে যে ২০১৫ সালে মোদী সরকার ২০০৪ থেকে ২০১২ সাল পর্যন্ত জিডিপি গণনার ক্ষেত্রে 'বেস ইয়ার' সংশোধন করে এবং তার ফলে তার পূর্বসূরি ইউপিএ-২ সরকারের সময়কার উন্নয়নের মাত্রার হিসেবে বড়সড় বদল আসে। পুরোনো হিসেবে অনুযায়ী ২০১০-১১ সালে উন্নয়নের হার ছিল যেখানে দশ শতাংশেরও উপরে, এনডিএ সরকারের আমলে নতুন মাপকাঠিতে তা নেমে দাঁড়ায় সাড়ে আট শতাংশতে।
জিডিপি সিরিজ তৈরী করে সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্স অফিস যা সরকারের হয়ে পরিসংখ্যান বিষয়ক নানা কারবার দেখাশোনা করে থাকে।
এক তৃতীয়াংশ বেসরকারি সংস্থা হয় বেপাত্তা নয়তো তাদের তালিকাভুক্তিই ভুল
এনডিএ সরকারের সময়ে এই নতুন মাপকাঠির সূত্রপাত নিয়ে বরাবরই বিতর্ক ছিল। অভিযোগ উঠছিল, যোগ্যতা যাচাই না করেই এই তথ্যভাণ্ডার ব্যবহার করা হচ্ছে যার হলে তার বিশ্বাসযোগ্যতা বিশেষ নেই। 'মিন্ট' পত্রিকার একটি রিপোর্টকে উদ্ধৃত করে 'দ্য প্রিন্ট' জানায় যে এনএসএসও দেখেছে যে এনডিএ-র নতুন জিডিপি-গণনা বিষয়ক প্রক্রিয়াতে যে বেসরকারি সংস্থাগুলির উল্লেখ রয়েছে, তার এক তৃতীয়াংশ হয় বেপাত্তা অথবা তাদের তালিকাভুক্তির প্রক্রিয়াটিই ত্রুটিপূর্ণ।












Click it and Unblock the Notifications