১২টি শিল্প স্মার্টসিটি স্থাপনের অনুমোদন মোদী মন্ত্রিসভার, নাম আছে বাংলার?
দেশে আরও ইন্ডাস্ট্রিয়াল স্মার্টসিটি তৈরি করা হবে। সেই বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভায় সিদ্ধান্তও হয়ে গিয়েছে। বুধবার এই বিষয়ে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। একাধিক রাজ্যে এই ইন্ডাস্ট্রিয়াল স্মার্টসিটি তৈরি হবে৷ সেই তালিকাও তৈরি হয়ে গিয়েছে। নরেন্দ্র মোদী মন্ত্রিসভা এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।
মোট ১২ টি ইন্ডাস্ট্রিয়াল স্মার্টসিটি তৈরি করা হবে৷ এজন্য মোট খরচ ধার্য করা হয়েছে সাড়ে ২৮ হাজার কোটি টাকা। এর মাধ্যমে বিপুল সংখ্যক কাজের ক্ষেত্র প্রস্তুত হবে। দেশের অন্যতম বড় ইস্যু বেকার সমস্যা। সেই সমস্যা নিয়ে বিরোধীরা আক্রমণ করেন। এবার সেই বিষয়েও বড় সড় জবাব দিতে পারবে মোদী সরকার। সেই কথাও বলছে রাজনৈতিক মহলের একটা অংশ।

এই সব শিল্পশহরে ১২ লক্ষ সরাসরি কর্মসংস্থানের কথা বলা হচ্ছে। এছাড়াও ২০ লক্ষ কাজের সুযোগ হবে ঘুরপথে। ন্যাশনাল ইন্ডাস্ট্রিয়াল করিডোর ডেভেলপমেন্ট প্রোগ্রাম (NICDP) অধীনে এই কর্মসূচি বাস্তবায়ন হবে।
ভারত 'প্লাগ এন্ড প্লে', 'ওয়াক-টু-ওয়ার্ক' সহ বিশ্বমানের গ্রিনফিল্ড ইন্ডাস্ট্রিয়াল স্মার্ট সিটি তৈরি করতে প্রস্তুত।
উত্তরপ্রদেশের খাপুড়িয়া, পাঞ্জাবের রাজপুরা, পাতিয়ালা, উত্তরপ্রদেশের আগ্রা, প্রয়াগরাজ, বিহারের গয়া, মহারাষ্ট্রের ইঘি পোর্ট ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, রাজস্থানের যোধপুর, পালি, অন্ধ্রপ্রদেশের কোপার্থি, অর্ভাকাল এই তালিকায় আছে। এছাড়াও তেলেঙ্গানার জিহারাবাদ, কেরলের পালাক্কাদ রয়েছে৷ বাংলার নামও এই তালিকায় আছে। জামশেদপুর, পুরুলিয়া, আসানসোল এই তালিকায় ১২ নম্বর স্থানে আছে।
কেন্দ্রীয় মন্ত্রী এদিন সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে বার্তা দিয়েছেন। পরিবেশের কথা ভেবে একটি শিল্প ইকোসিস্টেম তৈরির সিদ্ধান্ত হয়েছে। ২০৩০ সালের মধ্যে রফতানি দুই ট্রিলিয়ন হবে। সেই লক্ষ্যমাত্রা নিয়েই নামা হচ্ছে। প্রচুর সংখ্যক মানুষ বিশেষ করে শিক্ষিত তরুণ প্রজন্ম এই শিল্প তালুকগুলিতে কাজ করবে। দেশের কর্মসংস্থানের উন্নতি হবে। একথা বলা হচ্ছে।
টেকসই, উন্নতমান, উৎকর্ষতা বজায় রাখা হবে। টেকনোলজি নির্ভরতা থাকবে। পাশাপাশি পরিবেশের যাতে ভারসাম্য রক্ষা করা যায়। সেই দিকেও নজর দেওয়া হবে। কৃষি উন্নয়নের তহবিল প্রকল্পের সম্প্রসারণের কথাও বলা হয়েছে। তিনটি মেগা রেল প্রকল্পের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
৬৪৫৬ কোটি টাকা খরচ করা হবে এই তিন রেল প্রকল্পের জন্য। ওড়িশা, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড় রাজ্যের মধ্যে রেলপথের উন্নতি হবে। ৩০০ কিলোমিটার নতুন রেলপথ করা হবে এই ক্ষেত্রে। জল-প্রকল্পের জন্য কেন্দ্র ৪,১৩৬ কোটি টাকা সাহায্য অনুমোদন করেছে।












Click it and Unblock the Notifications