Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Budget EV: MG Comet থেকে Tata Nexon! খোঁজ রইল একেবারে বাজেট ফ্রেন্ডলি পাঁচটি গাড়ির

Budget EV: যেভাবে বাড়ছে গাড়ির দাম তাতে ইলেকট্রিক ভেইক্যাল কেনার প্রতি ঝোঁক বেড়েছে! আর সেই চাহিদার কথা মাথায় রেখে একাধিক সংস্থা বিভিন্ন মডেলের ইলেকট্রিক গাড়ি লঞ্চ করছে। এমনকী বহু স্টার্টআপ সংস্থাও ইভি গাড়ি তৈরি করছে।

বিভিন্ন বাজেটের একাধিক গাড়ি রয়েছে বাজারে। এমনকি সেগুলিতে ভালোও রেঞ্জও পাওয়া সম্ভব হয়। দামেও একেবারে বাজেট ফ্রেন্ডলি। এমনই পাঁচটি ইভি গাড়ির (Budget EV) খোঁজ রইল এই প্রতিবেদনে- '

List of budget friendly EV cars

Budget EV: MG Comet EV

মধ্যবিত্তের আয়ত্তের মধ্যে থাকা ইলেকট্রিক গাড়ির তালিকায় সবার আগেই রয়েছে MG Comet EV। লাখ টাকায় এই গাড়ির মালিক হওয়া সম্ভব। সংস্থার তরফে আকর্ষনীয় অফার দেওয়া হয়েছে। তবে MG Comet EV গাড়িটির বেস মডেলের (Budget EV) দাম হবে 7.98 লাখ টাকা। তবে টপ মডেলের এক্স শোরুম প্রাইস পড়বে 9.98 লাখ টাকা। সিঙ্গল চার্জে এই গাড়ি ARAI ড্রাইভিং রেঞ্জে 230 কিমি পর্যন্ত ছুটতে সক্ষম।

Budget EV: TATA Tiago EV

দ্বিতীয় তালিকায় আছে TATA Tiago EV। গাড়িটির বেস মডেলের (Budget EV) এক্স শোরুম দাম হবে 8.69 লাখ টাকা। তবে টপ ভেরিয়েন্টের দাম অন রোড পড়বে ১২ লাখ টাকারও বেশি। তবে বহু ব্যাঙ্ক অল্প ডাউন পেমেন্ট অপশনে এই গাড়ি কেনার সুযোগ দিচ্ছে। TATA Tiago EV দুটি পাওয়ার ট্রেন 192 kWh এবং 24 kWh এর সঙ্গে উপলব্ধ রয়েছে। IDC রেঞ্জ ক্রমশ 250 কিমি এবং 350 কিমি।

Budget EV: 2023 Citroen E-C3

গত বছর অর্থাৎ ২০২৩ সালে ইলেকট্রিক ভেইক্যালের দুনিয়ায় ঝড় তুলেছে Citroen E-C3। নতুন বছর অর্থাৎ ২০২৪ সালেও এই গাড়ি অন্যতম বিক্রিত গাড়িগুলির মধ্যে একটি। বেস মডেলের এক্স-শোরুম প্রাইস হবে 11.61 লাখ টাকা। তবে টপ মডেলের এক্স শোরুম (Budget EV) দাম হবে 12.49 লাখ টাকা। 2023 Citroen E-C3 গাড়িটি সিঙ্গল চার্জে 320 কিলোমিটার পর্যন্ত ছুটতে সক্ষম। গাড়িটিতে একাধিক ফিচার আছে।

Budget EV: Tata Tigor EV

বাজেট ফ্রেন্ডলি ইলেকট্রিক গাড়ি খুঁজছেন? সেরা অপশন হতে পারে Tata Tigor EV গাড়িটিও। তবে বেস মডেলটির এক্স শোরুম দাম 12.49 লাখ টাকা। টপ ভেরিয়েন্টের দাম পড়বে 13.75 লাখ টাকা। একবার চার্জ করলে 315 কিলোমিটার পর্যন্ত দূরত্ব যেতে পারে Tata Tigor EV।

Budget EV: Tata Nexon Ev

ইলেকট্রিক ভেরিয়েন্টের বড় বাজার ধরে রেখেছে টাটা। সংস্থার অন্যতম বিক্রিত গাড়ি Tata Nexon Ev। গাড়িটির বেস মডেলের এক্স শোরুম দাম হবে 14.74 লাখ টাকা। টপ মডেলের দাম হবে 19.94 লাখ টাকা। Nexon মিডিয়াম রেঞ্জ (MR) এবং লং রেঞ্জ (LR) অপশন রয়েছে। যার ড্রাইভিং রেঞ্জ ক্রমশ 345 কিমি/চার্জ এবং 465 কিমি/চার্জ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+