Mediclaim Policy: ছোট ভুলের কারণে মেডিক্লেম পলিসিতে দাবি বাতিল? কীভাবে সহজ উপায়ে সর্বোচ্চ সুবিধা পাবেন
Mediclaim Policy: চিকিৎসাক্ষেত্রে দিনের পর দিন ব্যয় বহুল হয়ে উঠছে। যে কারণে মেডিক্লেম অনেক মানুষের কাছে প্রয়োজনীয় হয়ে উঠেছে। তা শুধুমাত্র নিজেকেই নয়, পুরো পরিবারের ব্যয়বহুল চিকিৎসার মোকাবিলায় এই মেডিক্লেম সাহায্য করে। অনেক সময় মানুষের কিছু ভুলের কারণে মেডিক্লেমের পুরো টাকা পান না। কিংবা দাবি প্রত্যাখ্যাত হয়। কীভাবে দাবির পুরোটাই পাওয়া যেতে পারে, দেখে নেওয়া যাক।
মেডিক্লেম প্রত্যাখ্যানের বেশ কিছু কারণ রয়েছে। সবথেকে বড় কারণ হল পলিসি নেওয়ার সময় শর্তাবলী মনোযোগ সহকারে না পড়া। পাশাপাশি নিজের কিংবা পরিবারের অন্য সদস্যদের অসুস্থতা লুকিয়ে রাখাও একটা কারণ। যদি কেউ নিজের অসুস্থতা সম্পর্কে আগে থেকে জানান, তাহলে দাবি করার সময় কোনও সমস্যার মুখেই পড়বেন না তিনি।

এছাড়াও অনেক রোগ মেডিক্লেমের আওতায় আসে না। এগুলির জন্য এক থেকে চারবছর পর্যন্ত অপেক্ষা করতে হয়। মেডিক্লেম নেওয়ার পরে এই সময়কালের মধ্যে নির্দিষ্ট কিছু রোগের চিকিৎসায় টাকা দাবি করা যায় না। এছাড়া পারকিনসন্স, কিডনি, আলঝেইমার এবং এইচআইভি মেডিক্লেমের অধীনে আসে না। তাই মেডিক্লেম নেওয়ার সময় ভেবে চিন্তে তা নিতে হবে।
যদি কেউ পলিসি নেওয়ার সময় সব নথি জমা না দেন, তাহলে দাবি করার সময় তিনি সমস্যার মুখে পড়তে পারেন। এছাড়াও চিকিৎসার সময় সব বিলের আসল কপি নিরাপদে রাখতে হবে। যেকোন সময় এগুলির খোঁজ পড়তে পারে। দাবিপত্র জমা দেওয়ার সয় যদি হাসপাতালের বিল, ওষুধের কাগজ এবং রোগীর সব রেকর্ড সেখানে জমা দেন, তাহলে কেউ দাবি প্রত্যাখ্যান করতে পারবে না।
তবে কখনই প্রতারণার আশ্রয় নেওয়া যাবে না। কারণ ডিজিটাল দুনিয়ায় তা ধরা পড়ে যায়। আবার হাসপাতালের সহযোগিতায় ভুয়ো বিল তৈরি করতে গিয়ে ধরা পড়লে সেই হাসপাতাল কালো তালিকাভুক্ত হতে পারে। সাধারণভাবে দাবি প্রত্যাখ্যান করার সময় বিমা কোম্পানি তা লিখিতভাবে সেই গ্রাহককে জানিয়ে থাকে।
কয়েকটি বিষয় সবসময় মাথায় রাখতে হবে। বিমা পাওয়ার পরে সব শর্ত সাবধানে পড়তে হবে। অনেক সময় বিমা এজেন্টরা এনেক জিনিস লুকিয়ে রাখে। সেইসব দিনিসও অনেক সময় দাবি ফিরিয়ে দেওয়ার কারণ হিসেবে দাঁড়ায়। তবে কোনও কিছু নিয়ে সন্দেহ থাকলে, তা আগে থেকেই মিটিয়ে নেওয়া ভাল। তা করতে সেই বিমা সংস্থার কাস্টোমার কেয়ারের সঙ্গে কথা বলা যেতে পারে।












Click it and Unblock the Notifications