সপ্তাহের শুরুতেই বড় ধাক্কা! ইরান উত্তেজনায় কাঁপছে বাজার, ১০০০ পয়েন্ট পড়ল সেনসেক্সে, চাপে নিফটি
সপ্তাহের শুরুতেই চাপে পড়ল দেশের শেয়ার বাজার। মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে বাড়তে থাকা সংঘাত এবং আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দাম বৃদ্ধির কারণে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ ক্রমশ বেড়েই চলেছে। আর তারই প্রভাব পড়েছে আজ (সোমবার) সকালের ট্রেডিংয়ে।

বাজার খোলার কিছুক্ষণের মধ্যেই বিএসই সেনসেক্স (BSE Sensex) প্রায় ১,০৬৬.৩৬ পয়েন্ট পড়ে ৭২,৫০০-এর ঘরে অর্থাৎ ৭২,৫১৬.৮৬-এ নেমে আসে। ঠিক একই সময়ে নিফটি ৫০-ও ৩১৬.৩০ পয়েন্ট হারিয়ে ২২,৫০০-এর কাছাকাছি অর্থাৎ ২২,৫০৩.৩০-এ লেনদেন করছিল।
বাজার বিশেষজ্ঞদের মতে, এই মুহূর্তটিতে বিনিয়োগে সতর্কতা অত্যন্ত জরুরি। এক বিশ্লেষক জানিয়েছেন যে, হঠাৎ করে বাজার যদি বেড়ে যায় তাহলে তাতে ঝাঁপ না দিয়ে বরং ভালো মানের শেয়ার কম দামে ধীরে ধীরে কেনাই একমাত্র বুদ্ধিমানের কাজ। তাঁর মতে, নিফটি যদি ২৪,০০০-এর উপরে স্থায়ীভাবে উঠতে পারে, তাহলেই বাজারে স্থিতিশীলতা ফিরতে পারে।
দিনের শুরুতেই কিছু শেয়ার লাভের মুখ দেখলেও সামগ্রিকভাবে বাজার দুর্বল ছিল। ভারত ইলেকট্রনিক্স, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং পাওয়ার গ্রিডের শেয়ারে সামান্য উত্থান দেখা যায়। অন্যদিকে আবার বড় পতন হয় ব্যাঙ্কিং শেয়ারেও। কোটাক মহীন্দ্রা ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শেয়ারে উল্লেখযোগ্য চাপ দেখা যায়। এছাড়াও বাজাজ ফিনসার্ভ এবং ট্রেন্টের মতো শেয়ারও নিচের দিকে নামতে থাকে।
বাজারে অস্থিরতা বেড়েই চলেছে, যার ইঙ্গিত দিচ্ছে ভোলাটিলিটি (Volatility) সূচকের উত্থান। পাশাপাশি মিডক্যাপ (Midcap) ও স্মলক্যাপ (Smallcap) শেয়ারেও দুর্বলতা একদম স্পষ্ট। এই দুই সূচকই ১ শতাংশের বেশি নেমে যায়। সেক্টরভিত্তিক সূচকের মধ্যে ফিনান্স, ব্যাঙ্কিং, অটো, ফার্মা, হেলথকেয়ার, আইটি এবং রিয়েলটি, প্রায় সমস্ত ক্ষেত্রেই পতন দেখা গিয়েছে।
বিশেষ করে পিএসইউ (PSU) ব্যাঙ্ক এবং প্রাইভেট ব্যাঙ্ক সূচকে বড়সড় চাপ লক্ষ্য করা যায়। নিফটি প্রাইভেট ব্যাংক ১.৯৮শতাংশ, নিফটি পিএসইউ ব্যাংক ১.৮২শতাংশ, এবং নিফটি ফিনান্সিয়াল সার্ভিসেস ৩৫শতাংশ কমেছে। নিফটি নিফটি হেলথকেয়ার ইনডেক্স ১.০১ শতাংশ, অটো ০.৯৭ শতাংশ, নিফটি ফার্মা ০.৮৬ শতাংশ এবং নিফটি কনজিউমার ডিউরেবলস ০.৯১ শতাংশ কমেছে। নিফটি আইটি ০.৫০ শতাংশ, নিফটি রিয়েলটি ০.৬৪ শতাংশ, এবং নিফটি এফএমসিজি ০.১৫ শতাংশ কমেছে।
অন্যদিকে আবার, নিফটি মেটাল ১.৪১ শতাংশ, নিফটি মিডিয়া ০.৬৬ শতাংশ এবং নিফটি অয়েল অ্যান্ড গ্যাস ০.৮৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
তবে সম্পূর্ণ বাজারই যে নিম্নমুখী ছিল, তা একদমই নয়। অয়েল, মেটাল, গ্যাস এবং মিডিয়া সেক্টরে কিছুটা ইতিবাচক গতি দেখা গিয়েছে, যা সামগ্রিক পতনের মধ্যে কিছুটা হলেও স্বস্তি দিয়েছে।
বিশেষজ্ঞদের মতে, আগামী দিনে আন্তর্জাতিক পরিস্থিতি এবং তেলের দামের ওঠানামাই বাজারের দিক নির্ধারণ করবে। তাই বিনিয়োগকারীদের এখনই সতর্ক থেকে পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications