LPG Price Hike: মাস পড়তেই এক ধাক্কায় ৬ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম! শনিবার থেকে কার্যকর বর্ধিত দাম
LPG Price Hike: মাস পড়তেই খারাপ খবর! একধাক্কায় অনেকটাই বাড়ল রান্নার গ্যাসের দাম। গত মাস অর্থাৎ ১লা ফেব্রুয়ারি বাজেটের আগেই এক ধাক্কায় অনেকটাই কমে বাণিজ্যিক গ্যাসের দাম। একমাসের মাথাতেই একেবারে উলটোচিত্র! বাড়ল কমার্শিয়াল অর্থাৎ ১৯ কেজি রান্নার গ্যাসের দাম। এক ধাক্কায় ৬ টাকা দাম বাড়াল সংস্থাগুলি। আজ ১লা মার্চ থেকেই বর্ধিত এই দাম কার্যকর হবে বলে জানানো হয়েছে।
মাসের শুরুতেই এক ধাক্কায় এতটা রান্নার গ্যাসের দাম বাড়ানোর (LPG Price Hike) সিদ্ধান্তে নিঃসন্দেহে চাপ বাড়বে আম আদমির উপর। তবে গৃহস্থে ঘরে ব্যবহৃত ১৪ কেজির গ্যাসের দামে কোনও বদল হয়নি। যা কিছুটা হলেও স্বস্তির বলে মনে করা হচ্ছে।

প্রত্যেক মাসের শুরুর দিনেই রান্নার গ্যাসের দাম পরিবর্তন হয়। সেই মতো আজ ১লা মার্চ ইন্ডিয়ান অয়েলের তরফে নয়া রেট জারি করা হয়েছে। যেখানে ছয় টাকা দাম বাড়ানোর ঘোষণা করা হয়েছে। গত মাস অর্থাৎ ১লা ফেব্রুয়ারিতে তেল সংস্থাগুলি বাণিজ্যিক গ্যাসের দাম ৭ টাকা কমিয়েছিল। আগামী অর্থবছরের জন্য গত মাসে বাজেট পেশ করেন নির্মলা সীতারমন। তার আগেই গ্যাসের দাম কমানোর ঘোষণা করা হয়।
LPG Price Hike : এক নজরে কলকাতায় দাম
কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের দাম এখন বেড়ে (LPG Price Hike) হল ১৯১৩ টাকা। গত মাস অর্থাৎ ফেব্রুয়ারিতে এর দাম ছিল ১৯০৭ টাকা। মুম্বইতে এর দাম হয়েছে ১৭৫৫.৫০ টাকা, যেখানে ফেব্রুয়ারিতে দাম ছিল ১৭৪৯.৫০ টাকা এবং জানুয়ারিতে দেশের এই মেট্রো শহরে দাম ছিল ১৭৫৬ টাকা। অন্যান্য মেট্রো শহরেও একই ভাবে দাম বেড়েছে।
LPG Price Hike : ১৪ কেজি গ্যাসের দামে কোনও বদল হয়নি
প্রত্যেক গৃহস্থের বাড়িতেই ১৪ কেজির রান্নার গ্যাস ব্যবহৃত হয়। সেই দামে এবারও কোনও বদল হয়নি। দিল্লিতে ডোমেস্টিক গ্যাসের দাম ৮০৩ টাকা, কলকাতায় দাম ৮২৯ টাকা , মুম্বইতে ৮০২.৫০ টাকা এবং চেন্নাইতে ৮১৮.৫০ টাকা। বিগত কয়েকমাস ধরেই এই ১২৪ কেজির রান্নার গ্যাসের দামে কোনও বদল হয়নি। প্রত্যেকমাসে দাম কমানোর বিষয়ে আলোচনা হলেও আদৌতে এর কোনও বাস্তব প্রভাব পড়ে না। ফলে প্রত্যেক মাসেই বিপুল এই টাকা খরচ করেই আম আদমিকে রান্নার গ্যাস কিনতে হচ্ছে।












Click it and Unblock the Notifications