LPG price cut: উৎসবের মরশুমে বড় ঘোষণা! রান্নার গ্যাস এবার আরও সস্তা
LPG price cut: শুরু হচ্ছে উৎসবের মরশুম। আর এই উৎসবের মরশুমে বড় ঘোষণা মোদী সরকারের। আরও একবার সস্তা হল গ্যাসের দাম। Pradhan Mantri Ujjwala Yojana-এ যারা সুবিধা পান তাঁদের জন্যে অবশ্যই বড় স্বস্তির খবর। আজ বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক ছিল।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই বৈঠক হয়। আর সেই বৈঠকেই গ্যাসের দামে (LPG price cut) ভর্তুকি আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। Pradhan Mantri Ujjwala Yojana-এ সুবিধাভোগীরা সরাসরি এই লাভ পাবেন। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন কেন্দ্রীয়মন্ত্রী অনুরাগ ঠাকুর।

তিনি বলেন, এই যোজনায় সুবিধাভোগীদের ২০০ টাকা ভর্তুকি দেওয়া হতো। যা আরও ১০০ টাকা বাড়িয়ে মোট ৩০০ টাকা (LPG price cut) করা হয়েছে। রাখী এবং ওনাম উৎসবের আগে গ্যাসের দাম ২০০ টাকা টাকা কমানোর সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে উজ্জ্বলা যোজনায় সুবিধাভোগীদের গ্যাসের দামে ভর্তুকি (LPG price cut) বাড়ানোর কথাও ঘোষণা করা হয়।
আজ সেই ভর্তুকির পরিমাণ ২০০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা (LPG price cut)করা হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী। ফলে আরও সস্তায় উজ্জলা যোজনায় গ্যাস কিনতে পারবেন সুবিধাভোগীরা। তবে এহেন ঘোষণায় সাধারণ মানুষের খুব একটা উপকার হবে না।
Pradhan Mantri Ujjwala Yojana-কার্যত গোটা দেশে বিপ্লব ঘটিয়েছে বলেই দাবি মোদী সরকারের। বিশেষ করে দরিদ্র মানুষের ঘরে আজ গ্যাসে রান্না হচ্ছে। কিন্তু অস্বাভাবিক গ্যাসের মূল্যবৃদ্ধি এই যোজনায় (LPG price cut) উপকৃত মানুষের উপর বড় একটা প্রভাব ফেলে। এই নিয়ে বারবার সোচ্চার হয়েছে বিরোধী দলগুলি। এই অবস্থায় ভর্তুকির পরিমাণ ২০০ টাকা থেকে ৩০০ টাকা করা হল।
The government has raised subsidy amount for Pradhan Mantri Ujjwala Yojana beneficiaries from Rs 200 to Rs 300 per LPG cylinder: Union minister Anurag Thakur during a briefing on Cabinet decisions pic.twitter.com/Dvf7wXtXQT
— ANI (@ANI) October 4, 2023
বলে রাখা প্রয়োজন, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় ৩৩ কোটি মানুষ রয়েছেন। সামনেই লোকসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগে এই স্কিমের (Ujjwala Gas Yojana 2023) আওতায় আরও ৭৫ লাখ নতুন কানেকশন দেওয়া হবে। এতে কোনও টাকা দিতে হবে না। ওভেন থেকে সিলিন্ডার একেবারে ফ্রিতে পাওয়া যাবে। এমনকি পাইপের জন্যেও কোনও টাকা দিতে হবে না।
অন্যদিকে মাসের (LPG price cut) শুরুতেই বাণিজ্যিক গ্যাসের দাম বৃদ্ধি পায়। ১৯ কেজির গ্যাসের দাম প্রায় ২০০ টাকার কিছু বেশী দাম বৃদ্ধি পায়। আর এই দাম বৃদ্ধিতে একদিকে নাজেহাল সাধারণ মানুষ। যদিও উজ্জ্বলা যোজনায় বড় সিদ্ধান্ত মোদী সরকারের।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications