Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

LPG Gas Cylinder Price: এক ধাক্কায় ৪১ টাকা দাম কমল রান্নার গ্যাসের, জানুন কলকাতায় কত হল?

LPG Gas Cylinder Price: মাসের শুরুতেই স্বস্তির খবর! এক ধাক্কায় অনেকটাই কমল এলপিজি গ্যাসের দাম। আজ ১লা এপ্রিল নয়া অর্থবছর শুরু হচ্ছে। ফলে নতুন বছরের শুরুতেই এলপিজি গ্যাসের দাম কমিয়েছে তেল বিপণন সংস্থাগুলো। এক ধাক্কায় গ্যাসের দাম কমল ৪১ টাকা। তবে এই দাম ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য। আজ মঙ্গলবার ১লা এপ্রিল থেকেই নয়া দাম কার্যকর হবে বলে জানানো হয়েছে।

৪১ টাকা দাম কমানোর পর অনেকটাই দাম কমল ১৯ কেজি কর্মাসিয়াল রান্নার গ্যাসের (LPG Gas Cylinder Price) । যা কিছুটা হলেও স্বস্তি দেবে আম আদমিকে। যদিও গৃহস্থের সবার বাড়িতেই ১৪ কেজি রান্নার গ্যাস ব্যবহার হয়। দীর্ঘ সময় ধরে এই গ্যাসের দাম কমার আশা করা হচ্ছে। কিন্তু বিগত কয়েকমাস কেটে গেলেও ১৪ কেজি রান্নার গ্যাসের দাম একইক রয়েছে। যা রীতিমত ক্ষোভ তৈরি করছে। সাধারণ মানুষের।

LPG Gas Cylinder Price

LPG Gas Cylinder Price: বড় সব মেট্রো শহরেই দাম কমল

১৯ কেজি রান্নার গ্যাসের দাম ৪১ টাকা কমতেই দেশের সমস্ত বড় মেট্রো শহরগুলিতেই এক ধাক্কায় অনেকটাই দাম কমেছে। দাম কমার পর দিল্লিতে ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম এখন ১৭৬২ টাকা হয়েছে। আগে দাম ছিল ১৮০৩ টাকা। কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ১৮৭২ টাকা হয়েছে, যা আগে ছিল ১৯১৩ টাকা। দাম কমেছে মুম্বইতেও।

আগে এই শহরে গ্যাসের দাম ছিল ১৭৫৫ টাকা। দাম কমানোর সিদ্ধান্তের পর ১৭১৪.৫০ টাকায় এখন ১৯ কেজি গ্যাস কেনা যাবে। এছাড়াও চেন্নাই সহ অন্যান্য শহরগুলিতেও দাম কমেছে রান্নার গ্যাসের।

বলে রাখা প্রয়োজন, এই বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারগুলি ধাবা, রেস্টুরেন্ট, হোটেলের মতো জায়গায় রান্নার জন্য ব্যবহৃত হয়।

LPG Gas Cylinder Price: মাসের শুরুতেই দাম কমে

তেল বিপণন সংস্থাগুলি প্রতি মাসের ১ তারিখে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম সংশোধন করে থাকে। সেই অনুযায়ীই ১৯ কেজি রান্নার গ্যাসের দাম কমানো হল। অন্যদিকে উল্লেখ্য গৃহস্থের বাড়িতে ব্যবহৃত ১৪কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম দিল্লিতে ৮০৩ টাকা, কলকাতায় ৮২৯ টাকা, মুম্বাইতে ৮০২.৫০ টাকা এবং চেন্নাইতে ৮১৮.৫০ টাকা। দীর্ঘ কয়েকমাস ধরেই এই দামই রয়ে গিয়েছে। কেন ১৪ কেজি রান্নার গ্যাসের দাম কমানো হচ্ছে না সে বিষয়ে সরকারের তরফে কোনও বার্তা দেওয়া হয়নি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+