এবার রেশন দোকানেই মিলবে LPG সিলিন্ডার! কর্মীদের দেওয়া হচ্ছে ট্রেনিং
এলপিডি সিলিন্ডার বিক্রি করতে ন্যায্য মূল্যের দোকান অর্থাৎ রেশন দোকানগুলিকে লাইসেন্স দিতে চলেছে সরকার। যার ফলে সাধারণ মানুষ উপকৃত হবেন বলেই মনে করছে রাজ্য সরকার। এই বিষয়ে এগিয়ে এসেছে তামিলনাড়ু সরকার।
বর্তমানে তিনটি রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থার ৫ কেজি ও ১০ কেজির সিলিন্ডার সেখানকার সুপার মার্কেট ছাড়াও বিক্রি হয় তামিলনাড়ু আরবান কোঅপারেটিভ সোসাইটির মাধ্যমে। এই মুহূর্তে তামিলনাড়ুতে প্রায় ৩৫ হাজার ন্যায্য মূল্যের দোকান রয়েছে। আর ন্যায্য মূল্যের দোকানের নেটওয়ার্ক রাজ্যের প্রত্যন্ত অঞ্চলেও রয়েছে।

রাজ্যের সিভিল সাপ্লাই বিভাগের সচিব জে রাধাকৃষ্ণন সংবাদ মাধ্যমকে বলেছেন রাজ্য সরকারের তরফে তেল বিপণন সংস্থাগুলিকে প্রস্তাব দেওয়া হয়েছে। তবে আলোচনা প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন তিনি।
সিভিল সাপ্লাই বিভাগের সচিব আরও বলেছেন, প্রক্রিয়াটি যদি রূপায়ণ করা যায়, তাহলে রাজ্য জুড়ে আরও সিলিন্ডার বিক্রি করা যেতে পারে। তিনি আরও বলেছেন, রাজ্যের প্রস্তাব রূপায়ণ করা গেলে প্রত্যন্ত অঞ্চলের বসবাসকারী গ্রাহকরা ন্যায্য মূল্যের দোকান থেকে সিলিন্ডার সংগ্রহ করতে পারবেন।

সিভিল সাপ্লাই বিভাগের সচিব বলেছেন, তার দফতর অন্তত পাঁচ হাজার ন্যায্যমূল্যের দোকানের জন্য আইএসও সার্টিফিকেট পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পরে আরও দোকানের জন্য আইএসও সার্টিফিকেট পাওয়ার চেষ্টা করা হবে।
ন্যায্য মূল্যের দোকানগুলিতে গ্রাহক এবং কর্মীদের জন্য পানীয় জল শৌচাগারের মতো সুবিধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি কর্মীদের সফট স্কিল ট্রেনিংও জেওয়া হচ্ছে।












Click it and Unblock the Notifications