ক্রেডিট কার্ডে বকেয়া ন্যূনতম পরিমাণ হ্রাস! আপনি ঋণের ফাঁদে জড়িয়ে পড়বেন নাতো? শুরুতেই সাবধান হোন
ব্যাঙ্কগুলি ক্রেডিট কার্ডে বকেয়া ন্যূনতম পরিমাণ হ্রাস করছে। আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক তার ক্রেডিট কার্ডগুলিতে ন্যূনতম বকেয়ার পরিমাণ পাঁচ থেকে দুই শতাংশে কমিয়ে দিচ্ছে। অ্যাক্সিস ব্যাঙ্ক ২০২৩-এর নভেম্বরে এই একই কাজ করেছিল।
এক্ষেত্রে শুধুমাত্র ন্যূনতম পরিমাণ পরিশোধ করা এবং ঋণের ওপরে রোল করা বিপর্যয়কর হতে পারে কারণ বকেয়ার ওপরে মাসে ৩-৪ শতাংশ সুদ বছরে ৫৪০ শতাংশের বেশি।

দরকার আর্থিক শৃঙ্খলা
যদি খরচে শৃঙ্খলা না আনেন, তাহলে আইডিএফসি এবং অ্যাক্সিস মতো ব্যাঙ্কগুলির পরিবর্তন গ্রাহকের অর্থের ওপরে প্রভাব ফেলবে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে যদি কারও ক্রেডিট কার্ডের বিল এক লক্ষ টাকা হয়, তাহলে সর্বনিম্ন বকেয়া আগে পাঁচ হাজার টাকা হলে, এখন তা হবে দুই হাজার টাকা। ক্রেডিট কার্ড ব্যবহারতকারী এখন দেরিতে অর্থপ্রদানের চার্জ এড়াতে পারেন এবং পাঁচ হাজার টাকার পরিবর্তে মাত্র দুই হাজার টাকা দিয়ে তার ক্রেডিট স্কোরের ওপরে প্রভাব কমাতে পারেন।
তবে এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে ব্যবহারকারীকে আগের ৯৫ হাজার টাকার পরিবর্তে ৯৮ হাজার টাকার বকেয়া ব্যালেন্সে সুদ দিতে হবে।
ন্যূনতম বকেয়া
ন্যূনতম বকেয়ার পরিমাণ হল পরম ন্যূনতম অর্থ যা গ্রাহকের অ্যাকাউন্টকে ভাল অবস্থানে রাখতে এবং বিলম্বিত অর্থপ্রদানের ফি কিংবা অতিরিক্ত চার্জ এড়াতে মাসিক ক্রেডিট কার্ডের বকেয়া পরিশোধ করতে হবে। এটি সাধারণভাবে একটি নির্দিষ্ট বিবৃতি যা বিলিং চক্তে মোট বকেয়ার পরিমাণের অংশ।
তবে গুরুত্বপূর্ণ বিষয় হল, যদি আগের বিলে কোনও পরিমাণ অবশিষ্ট থাকে, তাহলে পরে লেনদেনের জন্য কোনও সুদ-মুক্ত সময় পাবেন না। লেনদেনের তারিখ থেকেই সেই গ্রাহকের কাছ থেকে সুদ নেওয়া হবে।
ব্যাঙ্কের ব্যাখ্যা
ব্যাঙ্কের তরফে এব্যাপারে ব্যাখ্যা দিয়ে বলা হচ্ছে, এই পদক্ষেপ গ্রাহকে ডিফল্টের পরিবর্তে আরও নিয়মিত অর্থপ্রদান করতে সক্ষম করে। গ্রাহক অতিরিক্ত যে ব্যালান্স রোলওভার করেন, তিনি সেই পরিমাণের ওপরে সুদ দিয়ে থাকেন। বিশেষজ্ঞরা বলছেন, ব্যাঙ্কগুলি এইভাবে বেশি রাজস্ব সংগ্রহ করে। যে কারণে এই বকেয়ার পরিমাণ হ্রাস শেষ পর্যন্ত ব্যাঙ্ককে উপকৃত করে।
আর্থিক ফাঁদ থেকে সাবধান
বিশেষজ্ঞরা বলছেন, শুধুমাত্র ন্যূনতম বকেয়া পরিশোধ করা গ্রাহকে ক্রেডিট কার্ডে ঋণের ফাঁদে ফেলে দিতে পারে। এব্যাপারে বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, গ্রাহকদের ন্যূনতম বকেয়ার পরিমাণ উপেক্ষা করা উচিত। আগের মতোই তাদের মোট বিল পরিশোধ করা চালিয়ে যাওয়া উচিত।
অ্যাক্সিস ব্যাঙ্কের গণনা অনুযায়ী, যদি কোনও গ্রাহক ক্রেডিট কার্ডে পাঁচবাজার টাকা খরচ করেন, এবং প্রতিমাসে ন্যূনতম বকেয়া টাকা ফেরত দেন (ন্যূনতম ১০০ টাকা সাপেক্ষে), তাহলে মোট টাকা ফেরত দিতে সাত বছর সময় লাগবে। সেই কারণে, ন্যূনতম পরিমাণ বা সম্পূর্ণ বকেয়া থেকে বিছু কম পরিশোধ করা খুবই ব্যয়বহুল হতে পারে।












Click it and Unblock the Notifications