LIC Aadhaar Shila Plan: প্রতিদিন ৮৭ টাকা বিনিয়োগ করে পান ১১ লাখ টাকা! জানুন কীভাবে

LIC Aadhaar Shila Plan: বিভিন্ন আয়ের মানুষের জন্যে বিভিন্ন ধরনের জীবন বিমা রয়েছে! রয়েছে একাধিক যোজনাও। বিশেষ করে এলআইসি'র (LIC) একাধিক যোজনা রয়েছে। বিশেষ করে মহিলাদের জন্যে নানা রকম পরিকল্পনা রয়েছে। তবে এই প্রতিবেদনে এমন একটা যোজনার কথা আলোচনা করা হল যেখানে বিনিয়োগ করে মোটা রিটার্ন পাবেন।

এলআইসি'র নতুন স্কিম আধার শিলা স্কিম (LIC Aadhaar Shila Plan)। এই স্কিমে প্রত্যেকদিন ৮৭ টাকা বিনিয়োগ করে মোটা অঙ্কের লাভ ঘরে আনতে পারবেন।

LIC Aadhaar Shila Plan

LIC আধারশিলা স্কিম আসলে কি?

এলআইসি আধার শিলা স্কিম, একট নন লিঙ্কড, ব্যক্তিগত লাইফ ইনস্যুরেন্স স্কিম। তবে এই স্কিমে শুধুমাত্র মহিলারাই বিনিয়োগ করতে পারবেন। এই পলিসি'তে ম্যাচুরিটির সময় বিনিয়োগকারী মোটা অঙ্কের টাকা পাবেন। পলিসি ম্যাচুরিটি হওয়ার আগে পলিসি হোল্ডারের যদি মৃত্যু হয়ে যায় তাহলে এই অবস্থায় পরিবারকে নানারকম সাহায্য মিলতে পারে এই যোজনা থেকে।

কারা এতে বিনিয়োগ করতে পারবেন

এলআইসি'র স্কিমে একমাত্র মহিলারাই বিনিয়োগ করতে পারবেন। তবে এই স্কিমে বিনিয়োগ করতে আধার কার্ড বাধ্যতামূলক। বিনিয়োগ করতে হলে মহিলার বয়স হতে হবে ৮ থেকে ৫৫ বছরের মধ্যে। এই পলিসতে ১০ বছর থেকে সর্বোচ্চ ২০ বছর পর্যন্ত বিনিয়োগ করা যেতে পারে। মহিলার বয়স ৭০ হলে ম্যাচুরিটির সুবিধা পাবেন এই স্কিমে। এই ক্ষেত্রে, 55 বছর বয়সে, আপনি শুধুমাত্র 15 বছরের জন্য বিনিয়োগ করতে পারেন। এই স্কিমে ২ লাখ টাকা থেকে সর্বোচ্চ ৫ লাখ পর্যন্ত আপনি পেতে পারেন।

কীভাবে মিলবে ১১ লাখ টাকা

ম্যাচিউরিটির সময়ে LIC আধার শিলা পলিসির মাধ্যমে ১১ লক্ষ টাকা পেতে চান, তাহলে আপনাকে প্রতিদিন ৮৭ টাকা বিনিয়োগ করতে হবে। এক্ষেত্রে বছরে ৩১ হাজার ৭৫৫ টাকা প্রিমিয়াম হিসাবে পড়বে। এই অবস্থায় ১০ বছর পর্যন্ত মোট জমা রাশি হবে ৩,১৭,৫৫০ টাকা। যদি ৭০ বছর বয়সে যদি টাকা তুলতে চান তাহলে ১১ লাখ টাকা পেতে পারেন।

এই বিষয়ে আরও বিস্তারিত জানতে স্থানীয় এলআইসি এজেন্ট কিংবা স্থানীয় অফিসের সঙ্গে যোগাযোগ করতে পারেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+