ITR filing: শেষ তারিখ চলে গেলেও আইটিআর ফাইল হয়নি! উপায় আছে এই সিস্টেমের অধীনে
ITR filing: আয়কর রিটার্ন দাখিলের শেষ তারিখ পেরিয়ে গিয়েছে। বেতনভোগী ও সাধারণের জন্য ৩১ জুলাই ২০২৩-এর মধ্যে আইটিআর ফাইল করার কথা ছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে অনেকেই আয়কর রিটার্ন দাখিল করেননি। এই পরিস্থিতিতে এখনও আইটিআর ফাইল করার সুযোগ রয়েছে এবং আয়কর রিটার্ন দাখিল করা যেতে পারে।
যাঁরা ৩১ জুলাই ২০২৩-এর মধ্যে আইটিআর ফাইল করেছেন, তাঁদের অতিরিক্ত ফি দিতে হয়নি। আর যদি কেউ ১ অগাস্ট ২০২৩ থেকে ৩১ ডিসেম্বর ২০২৩-এর মধ্যে আয়কর রিটার্ন দাখিল করেন, তাহলে তাঁদের বিলম্বিত ফি জমা দিতে হবে।

বেতনভোগী ব্যক্তিরা যাঁদের আয় কর যোগ্য তারা এখন ৩১ ডিসেম্বরের মধ্যে বিলম্ব ফি পরিশেআধ করে ২০২২-২৩ আর্থিক বছরে তাজের উপার্জন প্রকাশ করতে পারেন। বর্তমানে দুটি আয়ক ব্যবস্থা রয়েছে। এর মধ্যে একটি হল নতুন কর ব্যবস্থা এবং আরেকটি হল পুরনো কর ব্যবস্থা। আয়কর দাতারা তাদের পছন্দ অনুসারে এই দুটির মধ্যে থেকে একটিকে বেছে নিতে পারেন।

যাঁরা ২০২৩-এর ৩১ ডিসেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করবেন, তাঁদের আয় অনুযায়ী বিলম্বিত ফি দিতে হবে। যাঁদের আয় করযোগ্য নয়, তাঁদের এই ফি জমা দিতে হবে না। যাঁদের আয় করযোগ্য কিন্তু ৫ লক্ষের কম, তাঁদের লেট ফি দিতে হবে এক হাজার টাকা করে। যাঁদের আয় বার্ষিক ৫ লক্ষ টাকা কিংবা তার বেশি, তাঁদেরকে ৫ হাজার টাকা করে লেট ফি বাবদ দিতে হবে।












Click it and Unblock the Notifications