ITR Filing Deadline: শেষ মুহুর্তে আয়কর রিটার্ন দাখিলের চ্যালেঞ্জ! প্রক্রিয়া ত্রুটি মুক্ত রাখতে কয়েকটি উপায়
ITR Filing Deadline: একত্রিশে জুলাই জরিমানা ছাড়া এবছরের আয়কর রিটার্ন দাখিলের শেষ সময়। ফলে হাতে গোনা বেশ কয়েকঘন্টা সময় রয়েছে। আর যদি কেউ আয়কর রিটার্ন ফাইল করতে ভুলে যান, তাহলে আয়কর দফতর নোটিস দিতে পারে। কর ছাড় থেকে বঞ্চিত হতে পারেন কিংবা বেশি কর দিতে হতে পারে।
এই সতর্কতা এমন করদাতাদের জন্য, যাঁদের আয়ের একাধিক উৎস রয়েছে। বেতন ছাড়াও, বাড়ি, মূলধন লাভ কিংবা বৈদেশিক আয় রয়েছে। এছাড়া বেতনভুক করদাতা, যাঁরা এপ্রিলে তাঁদের বিনিয়োগের ঘোষণাপত্র দেওয়ার সময় পুরনো কর কাঠামো নির্বাচন করতে ভুল করেছেন, কিংবা যাঁরা চলতি আর্থিক বছরে চাকরি পরিবর্তন করেছেন, তাঁদের রিটার্ন দাখিল করার সময় সতর্ক হওয়া জরুরি।

যে কয়েকটি উপায়ে এই প্রক্রিয়া সহজ হতে পারে
- বৈদেশিক সম্পদ প্রকাশ না করা
বেশ কিছু ভারতীয় কর্মী, বিশেষ করে তথ্যপ্রযুক্তি কর্মীদের কোনও কোনও সময় বিদেশে পাঠানো হয়। তাঁদেরকে নির্দিষ্ট দেশে দেশে ব্যাঙ্ক অ্যাকউন্ট খুলতে হয়। কিন্তু পরবর্তী সময়ে দেশে ফেরার পরে অ্যাকাউন্টগুলি ঘোষণা করতে মিস করে যান।
বিদেসের সম্পদ প্রকাশ না করলে ১০ লক্ষ টাকা জরিমানা হতে পারে এবং কর আইন ২০১৫-র অধীনে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।
- সৎ হওয়া জরুরি
যেহেতু রিটার্ন জমার সময় কোনও প্রমাণ জমা দিতে হয় না, তাই কেউ কেউ ট্যাক্স রিফান্ড দাবি করতে এই সুযোগের অপব্যবহার করেন। কিন্তু আয়কর বিভাগ ত্রুটিপূর্ণ রিটার্ন যাচাই করতে সক্ষম। রিটার্ন দাখিলের সময় সৎ হওয়াটা জরুরি বলেই মনে করেন কর বিশেষজ্ঞরা।
- ফর্ম ১৬ ও ফর্ম ২৬এএসের সমন্বয় না করা
রিটার্ন দাখিল করা শুরুর আগে অবশ্যই ফর্ম ২৬ওএ ওও বার্ষিক তথ্য বিবৃতি ডাউনলোড করতে হবে, যা আয়কর বিভাগের ফাইলিং পোর্টালের মাধ্যমে অ্যাক্সেস করা যেতে পারে। ফর্ম ১৬ ডেটার পাশাপাশি ব্যাঙ্কের টিডিএস শংসাপত্র এবং অন্য আর্থিক রেকর্ডের সঙ্গে মিলতে হবে। কোনও অমিল থাকলে আইটি বিভাগ থেকে নোটিশ আসতে পারে।
- ভুল আইটি ফর্ম নির্বাচন
ভুল আইটি ফর্ম নির্বাচনও বড় বিষয়। আইটিআর ওয়ান ও আইটিআর টু প্রাসঙ্গিক ফর্ম। আইটিআর ওয়ান ব্যবহার করলে কোনও কিছু প্রকাস করা যায় না। আইটিআর টু ব্যবহার করলে গোপন আয়, লেনদেন, স্টক বিক্রি থেকে মূলধন লাভের বিষয়টি তুলে ধরা যেতে পারে।
- পূর্ববর্তী নিয়োগকর্তার আয় প্রকাশ না করা
কেউ যদি চলতি আর্থিক বছরে চাকরি পরিবর্তন করেন, তাহলে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে। এই ধরনের বেতনভুকদের দুটি ফর্ম ১৬ থাকবে। তবে আইটিআর ফাইলকারীকে নিশ্চিত করতে হবে, তিনি উভয় প্রতিষ্ঠান থেকে অর্জিত আয় প্রকাশ করেছেন। কারণ আয়কর দফতরের কাছে সব বিবরণই রয়েছে।
- রিটার্ন দাখিলের সময় শুধু ফর্মা ১৬-এর ওপর নির্ভর না করা
বেতনভুক কর্মীদের রিটার্ন দাখিল করার সময় শুধুমাত্র ফর্ম ১৬-এর ওপর নির্ভর করলে চলবে না। কারণ ফর্ম ১৬ অনেক আয় ও লেনদেন প্রদর্শন করে না।
- ভুল ব্যাঙ্ক অ্যাকাউন্ট নির্বাচন
যদি কেউ ব্যাঙ্কের বিশদ বিবরণের ভুল করেন, তাহলে অর্থ পাওয়ার ক্ষেত্রে বিলম্ব হয়। ফলে রিটার্ন জমা দেওয়ার আগে আইটিআর ফর্মে অ্যাকউন্ট নম্বর, আইএফএসসি কোড, ব্যাঙ্কের নাম একাধিকবার চেক করতে হবে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications