ITR Filing: আয়কর জমার শেষ তারিখ কবে? কেন্দ্রের বড় ঘোষণায় বছরশেষে স্বস্তি

ITR Filing: ৩১ ডিসেম্বরই ছিল শেষ সময়সীমা। চলতি বছরের বিলম্বিত ও সংশোধিত আয়কর রিটার্ন জমার সময়সীমা (Last Date extended) বাড়াল আয়কর দফতর। 'বিবাদ সে বিশ্বাস' (Vivas se Viswas) স্কিমের আওতায় রিটার্ন দাখিল করা যাবে ২০২৫ সালের জানুয়ারি মাসের ১৫ তারিখ পর্যন্ত।

ততদিন বিলম্বিত ও সংশোধিত আয়কর রিটার্নের (Income Tax Dispute) ক্ষেত্রে দেরির কারণে আর ১০ শতাংশ পেনাল্টি গুনতে হবে না আয়করদাতাদের। গত বাজেটেই বিবাদ সে বিশ্বাস স্কিমের ঘোষণা করা হয়। আয়কর রিটার্নে জমা দেওয়া তথ্যে ভুল থাকলে সংশোধন করে তা ফের জমা করতে হয়।

Income Tax

সেই সংশোধিত রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রেই সময়সীমা বাড়াল কেন্দ্র। অর্থাৎ, যেসমস্ত আয়করদাতারা নির্দিষ্ট সময়সীমার মধ্যে আয়কর জমা দিতে পারেননি বা আয়কর সংশোধন করে উঠতে পারেননি। তারা হাতে আরও দুই সপ্তাহ বাড়তি সময় পেলেন কেন্দ্রের এই সিদ্ধান্তে।

বিগত ২০২৩-২০২৪ অর্থবর্ষের আয়কর রিটার্নের জন্য ৩১ জুলাই পর্যন্ত সময়সীমা দেওয়া হয়েছিল। তবে ৩১ ডিসেম্বরের আগে ন্যুনতম জরিমানা (Charges) প্রদান করে তা রিটার্ন করতে পারবেন আয়করদাতারা। ৫ লাখের বেশি বকেয়া থাকলে ৫ হাজার টাকা জরিমানা প্রদান করতে হবে। ৫ লক্ষ টাকার কম হলে ১ হাজার টাকা জরিমানা দিতে হবে।

আয়কর রিটার্নের ক্ষেত্রে আয়করদাতাদের (Income Tax Payers) দ্বারা অনেক সময়েই ভুল হয়ে যায়। অনেক ইনফরমেশন ফিলআপ করতে ভুলে যান আয়করদাতারা। সেক্ষেত্রে আয়কর সংক্রান্ত তথ্য সংশোধন করে নতুনভাবে আইটিআর ফাইল করা যায়। তারই সময়সীমা বেড়ে ১৫ জানুয়ারি করা হল।

গত ১৭ ডিসেম্বর সংসদে অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধরী (Pankaj Chaudhary) জানান, ২০২৩-২৪ অর্থবর্ষে ভারতের জনসংখ্যার মাত্রা ৬.৬৮ শতাংশ মানুষ আয়কর জমা দিয়েছেন। রাজ্যসভায় তিনি জানান, ২০২৩-২৪ অর্থবর্ষে আয়কর প্রদানকারী মোট ব্যক্তির সংখ্যা ৮ কোটি ৯ লক্ষ ৩ হাজার ৩১৫ জন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+