ITR Filing 2024:৩১ জুলাইয়ের পরেও আইটিআর ফাইল! কী ভাবে, কাদের সুবিধা দিচ্ছে আয়কর বিভাগ

ITR Filing 2024: ২০২৩-২৪ আর্থিক বছরের জন্য আইটিআর ফাইলের শেষ তারিখ ৩১ জুলাই। আপাতত আয়কর দফতর এই সময়সীমা এখনও বৃদ্ধি করেনি। তবে দিন দুই আগে আয়কর দফতর জানিয়েছে, ২২ জুলাই পর্যন্ত চার কোটির বেশি লোক আইটিআর ফাইল করেছেন।

এক্ষেত্রে উল্লেখ করা প্রয়োজন, গত বছর ৩১ জুলাই পর্যন্ত সাড়ে সাত কোটির বেশি মানুষ আইটিআর ফাইল করেছিলেন। এবারও আয়কর রিটার্ন দাখিলের শেষ তারিখ ৩১ জুলাই। বেতনভুক শ্রেণির অন্তর্ভুক্ত হলে ৩১ জুলাইয়ের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করতে হবে।

itr

৩১ জুলাইয়ের পরে জরিমানা
যদি কেউ ৩১ জুলাইয়ের পরে আইটিআর ফাইল করেন, তাহলে আয় অনুসারে জরিমানা দিতে হবে। কিছু লোক ৩১ জুলাইয়ের পরেও জরিমানা না দিয়ে আইটিআর ফাইল করতে পারেন। আয়কর বিভাগ এব্যাপারে কিছু মানুষকে আইটিআর ফাইলের সুবিধা দিয়েছে।

জরিমানার পরিমাণ
যদি বার্ষিক আয় ৫ লক্ষ টাকার কম হয়, তাহলে দেরিতে আইটিআর ফাইলের জন্য হাজার টাকা জরিমানা দিতে হবে। যাঁদের বার্ষিক আয় পাঁচ লক্ষ টাকা বেশি তাঁদের পাঁচ হাজার টাকা জরিমানা দিতে হবে।

কারা জরিমানা ছাড়াই বেশি সময় পান
ব্যবসায়ী, যাঁদের অ্যাকাউন্ট অডিট করতে হয়, তাঁদের জন্য আইটিআর ফাইল করার তারিখ আলাদা হয়। এইসব লোকেদের জন্য আইটিআর ফাইলের সময়সীমা ৩১ অক্টোবর।
আয়কর বিভাগের তরফে তাঁদেরকে তিন মাস অতিরিক্ত সময় দেওয়া হয়েছে, যাতে তাঁরা স্বীকৃত চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট দ্বারা পরীক্ষা করার পর আইটিআর ফাইল করতে পারেন।

৩১ অক্টোবরের পরেও রয়েছে সুবিধা
তবে ৩১ অক্টোবরের পরেও আইটিআর ফাইলের জন্য ছাড় রয়েছে। যদি কোনও ব্যবসাকে আন্তর্জাতিক লেনদেনে স্থানান্তর মূল্যের প্রতিবেদন ফাইল করতে হয়, সেই ধরনের ব্যবসায় আইটিআর ফাইল করার জন্য অতিরিক্ত সময় দেওয়া হয়। এক্ষেত্রে সময়সীমা ৩০ নভেম্বর পর্যন্ত। কিছু অভ্যন্তরীন লেনদেনের ক্ষেত্রেও সময়সীমা শিথিল করে থাকে আয়কর বিভাগ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+