আপনি কি হোম লোন নিয়েছেন... বন্ধ করার সময় এইসব নথি না নিলে ভবিষ্যতে ফাঁদে পড়তে পারেন

অনেকেই বাড়ির মালিক হওয়ার স্বপ্ন দেখেন। সেই স্বপ্ন পূরণের জন্য বিপুল অর্থের প্রয়োজন। যে কারণে নিজের কষ্টার্জিত অর্থের পাশাপাশি অনেকেই ব্যাঙ্ক থেকে ঋণ নেন। যা গৃহঋণ নামে পরিচিত। এই ঋণ কিস্তিতে পরিশোধ করা যায়।

এই ঋণ নেওয়ার সময় যেমন অনেক সতর্কতা অবলম্বন করতে হয়, তেমনই কিস্তি শেষ হয়ে গেলে কিংবা ঋণ বন্ধ করতে তাইলে বেশ কিছু বিষয় নজরে রাখা ভীষণভাবে জরুরি।

home loan

ব্যাঙ্কের ঋণ পুরোপুরি পরিশোধের পরে বেশ কিছু কাগজপত্র সংগ্রহ করা জরুরি। এই সময় সাবধান না হলে বড় ঝামেলা, এমন কী ফাঁদেও পড়ে যেতে পারেন।

দুটি নথি অবশ্যই জরুরি
সাধারণভাবে বাড়ির জন্য ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে গৃহঋণ নেওয়ার সময় সেই বাড়ির দলিল জমা রাখতে হয়। ঋণ পরিশোধ হয়ে গেলে সেই দলিল ফেরত পাওয়া যায়। তবে কেউ যদি হোন লোন বন্ধ করতে চান, কিংবা অন্য মাধ্যম থেকে টাকার জোগার করে গৃহঋণ বন্ধ করার পরিকল্পনা করেন, তাহলে ব্যাঙ্ক থেকে গুরুত্বপূর্ণ দুটি নথি সংগ্রহ করতে হবে। এগুলি ব্যাঙ্ক থেকেই সংগ্রহ করতে হবে, না হলে সমস্যায় পড়তে পারেন। এই দুটির একটি হল নো অবজেকশন সার্টিফিকেট এবং অপরটি হল দায়বদ্ধতা শংসাপত্র।

নো অবজেকশন সার্টিফিকেট
গৃহঋণ পরিশোধ করার পরে ব্যাঙ্ক থেকে পাওয়া শংসাপত্রটি সব থেকে বড় প্রমাণ যে ঋণ গ্রহীতা তাঁর ঋণ সম্পূর্ণ পরিশোধ করেছেন। সেখানে আর কোনও বকেয়া নেই। সেক্ষেত্রে ব্যাঙ্ক থেকে নৌ অবজেকশন সার্টিফিকেট পাওয়ার অর্থ হল ব্যাঙ্কে আর কিছু দিতে হবে না।
এই এনওসি নেওয়ার সময় আরও বেশ কিছু জিনিস মাথায় রাখতে হবে। তার মধ্যে রয়েছে ঋণ বন্ধ হওয়ার তারিখ, নথিভুক্তি অনুসারে নাম, ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ, ঋণ সম্পর্কিত তথ্য এবং সম্পত্তির বিবরণ সঠিকভাবে রয়েছে কিনা। যদি সঠিক না থাকে তাহলে ব্যাঙ্কের আধিকারিকের সঙ্গে কথা বলতে হবে এবং সংশোধন করে নিতে হবে।

দায়বদ্ধতা শংসাপত্র
অপর গুরুত্বপূর্ণ নথি হল দায়বদ্ধতা শংসাপত্র। যা ঋণ বন্ধ হওয়ার পরে রেজিস্ট্রি অফিস থেকে সংগ্রহ করতে হবে। সেই নথিই নিশ্চিত করতে যে এই সম্পত্তিতে আবেদনকারীর আর কোনও দায় নেই। এই নথি থাকা গুরুত্বপূর্ণ, কারণ যদি সেই সম্পত্তি বিক্রি করেন, তাহলে ক্রেতাকে দেখানো যাবে। এছাড়াও এই শংসাপত্র আবারও কোনও ঋণ দরকার হলে প্রয়োজনে লাগতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+