আধার কার্ডে মোবাইল এবং ইমেল যুক্ত আছে তো? নিজেই যাচাই করুন এইভাবে, জেনে নিন সহজ পদ্ধতি
আধার কার্ড হল এখন দেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি পরিচয়পত্র। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)-র জারি করা ১২ সংখ্যার এই নথিতে নাম, ঠিকানা, জন্মতারিখের মতো তথ্যের পাশাপাশি বায়োমেট্রিক ডেটাও সংরক্ষিত থাকে। সরকারি পরিষেবা থেকে শুরু করে ব্যাঙ্কিং, ভর্তুকি সহ প্রায় সমস্ত ক্ষেত্রেই আধার অপরিহার্য।

এই কারণেই আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর এবং ইমেল আইডি সঠিক ও সক্রিয় থাকা খুবই জরুরি। কারণ আধার সংক্রান্ত যে কোনও কাজের সময় ওটিপি (OTP), আপডেট অথবা সতর্কবার্তা মোবাইল এবং ইমেলেই আসে। নম্বর অথবা ইমেল যাচাই করা না থাকলে অনেক অনলাইন পরিষেবা পেতে সমস্যা হতে পারে।
কেন মোবাইল ও ইমেল যাচাই জরুরি?
- আধার-ভিত্তিক পরিষেবার জন্য ওটিপি পাওয়া যায়।
- ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিশ্চিত হয়।
- প্রতারণা অথবা অপব্যবহারের ঝুঁকি কমে যায়।
- সরকারি প্রকল্প এবং আর্থিক পরিষেবা নিতে সুবিধা হয়।
আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর যাচাই কীভাবে করবেন?
- প্রথমে UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইটে যান।
- তারপর 'My Aadhaar' অপশনে ক্লিক করুন।
- 'Verify Email অথবা 'Mobile Number' বেছে নিন।
- সেখানে ১২ সংখ্যার আধার নম্বর লিখুন।
- যে মোবাইল নম্বর যাচাই করতে চান, সেটি লিখুন।
- ক্যাপচা কোড দিয়ে 'Send OTP' ক্লিক করুন।
- মোবাইলে আসা ওটিপি লিখুন।
- 'Verify OTP' ক্লিক করলেই যাচাই সম্পন্ন হয়ে যাবে।
- তারপরই স্ক্রিনে ভেরিফিকেশন স্ট্যাটাস দেখা যাবে।
আধারের সঙ্গে যুক্ত ইমেল আইডি যাচাই করার পদ্ধতি:
- UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন।
- 'My Aadhaar' থেকে 'Verify Email / Mobile Number' নির্বাচন করুন।
- ১২ সংখ্যার আধার নম্বর লিখুন।
- যাচাই করতে চাওয়া ইমেল আইডি দিন।
- ক্যাপচা পূরণ করে 'Send OTP' ক্লিক করুন।
- ইমেলে আসা ওটিপি লিখুন।
- 'Verify OTP' ক্লিক করুন।
- সফল হলে স্ক্রিনে কনফার্মেশন মেসেজ দেখা যাবে।
আধারের সঙ্গে সঠিক মোবাইল নম্বর এবং ইমেল যুক্ত থাকলে ভবিষ্যতে যে কোনও পরিষেবা নেওয়া অনেক সহজ হয়ে যাবে। তাই দেরি না করে একবার যাচাই করে নেওয়াই ভাল।












Click it and Unblock the Notifications