IRCTC Tour Packages: জলের দরে বিমানে পুরী ভ্রমণ! সঙ্গে ঘুরে দেখুন চিল্কা, কোনারক সহ একাধিক জায়গা
IRCTC Tour Packages: পর্যটন ব্যবস্থাকে ঢেলে সাজাতে আইআরসিটি (IRCTC) বিভিন্ন পরিকল্পনা করে থাকে! শুধু দেশেই নয়, বিদেশেও ট্যুর করায় এই সংস্থা। বিভিন্ন ধরনের প্যাকেজে খুবই সস্তায় ঘোরা যায়।
সম্প্রতি IRCTC ওড়িশায় যাওয়ার জন্য দারুন একটি এয়ার ট্যুর প্যাকেজ ( IRCTC Tour Packages) ঘোষণা করেছে!

- IRCTC Tour Packages: ওডিশাকে এক্সপ্লোর করতে চান?
কথায় আছে বাঙালিদের কাছে পর্যটন মানেই 'দিপুদা'। অর্থাৎ দিঘা, পুরী এবং দার্জিলিং। তবে এবার আরসিটিসির সঙ্গে ঘোরার সুযোগ। তাও আবার ওডিশার একাধিক জায়গা ঘুরে দেখানো হবে। বিশেষ করে পুরী ছাড়া ওডিশাকে ভালোভাবে এক্সপ্লোর করতে চান তাদের কাছে দারুন এই সুযোগ। খুবই সস্তায় বিভিন্ন জায়গা পর্যটকদের ঘুরিয়ে দেখাবে আইআরসিটিসি।
- IRCTC Tour Packages: কি কি দেখা যাবে
এই ট্যুর প্যাকেজে পর্যটকরা ভুবনেশ্বর, চিল্কা ( চিলিকা) , কোনার্ক এবং পুরীতে যেতে পারবেন। শুধু বাংলা থেকেই নয়, গোটা দেশের পর্যটকরা যাতে ওডিশাকে ঘুরে দেখতে পারেন সেজন্যে এই পরিকল্পনা। বিশেষ করে দিল্লির মানুষদের কথা ভেবেই আইআরসিটিসি দারুন এই সুযোগ নিয়ে এসেছে।
Explore Odisha with Divine Puri Tour Package (NDA15) starting on 02.11.23, 23.11.23, 14.12.23, 25.01.24, 17.02.24 and 15.03.24 from Delhi.
— IRCTC (@IRCTCofficial) August 2, 2023
Book now on https://t.co/kjyMsXYYNt#exploreindiawithirctc#azadikirail @incredibleindia @tourismgoi @AmritMahotsav
সংস্থা দিল্লি বিমানবন্দর থেকে ভুবনেশ্বর বিমানবন্দরে পর্যটকদের নিয়ে আসবে। গোটা প্যাকেজটি তিন রাত চার দিনের। আর এই প্যাকেজে পুরীর ঐতিহাসিক জগন্নাথ মন্দির যেমন দেখা যাবে তেমন কোনারকের সূর্য মন্দিরও দেখতে পাবেন পর্যটকরা।
- IRCTC Tour Packages: কেন প্যাকেজটি গুরুত্বপূর্ণ
প্যাকেজটির নাম- Divine Puri Tour Package (NDA15)
ভুবনেশ্বর, চিল্কা ( চিলিকা), কোনারক এবং পুরীতে ঘুরতে পারবেন পর্যটকরা।
পুরো প্যাকেজটি তিন রাত চার দিনের
আগামী ২ নভেম্বর/২৩ নভেম্বর/১৪ ডিসেম্বর যাত্রা করা যাবে। একই ভাবে আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের ২৫ জানুয়ারী/ ১৭ ফেব্রুয়ারী/ ১৫ মার্চ এই প্যাকেজের সুবিধা নেওয়া যাবে।
সকালের খাবার এবং রাতের খাবারও দেওয়া হবে।
- IRCTC Tour Packages: কি কি সুবিধা পাওয়া যাবে জানেন?
পর্যটকদের ন্যূনতম ৩১,০০০ টাকা ভাড়া দিতে হবে এই প্যাকেজে। বিমানে একজন ব্যক্তির জন্যে প্যাকেজ মূল্য পড়বে ৪০ হাজার ৯০০ টাকা। দুজন ব্যক্তি এক সঙ্গে যদি থাকেন তাহলে প্রতি ব্যক্তির ৩২ হাজার ৫০০ টাকা পড়বে। তিনজন এক সঙ্গে থাকার জন্য জনপ্রতি ৩১,০০০ টাকা খরচ করতে হবে। এই প্যাকেজে বিমানের টিকিট, সাইটসিনের জন্যে এসি গাড়ি এবং থ্রি স্টার হোটেলে পর্যটকদের রাখা হবে। এমনকি খাওয়াদাওয়াতেও থাকবে এলাহি ব্যাপার।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications