IRCTC-র বড় টিকিট বুকিং জালিয়াতি ফাঁস, ব্লক কয়েক কোটি জাল ইউজার আইডি

ভারতীয় রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC) টিকিট বুকিং সিস্টেমে একটি বিশাল সাইবার জালিয়াতি চক্র ফাঁস করেছে। এই চক্রটি ভুয়ো ইউজার আইডি এবং বটের মাধ্যমে দ্রুত টিকিট বুক করত, যা আসল যাত্রীদের বঞ্চিত করছিল। গত পাঁচ মাসে ২.৯ লক্ষ সন্দেহজনক পিএনআর (PNR) চিহ্নিত করা হয়েছে এবং আড়াই কোটি ভুয়ো ইউজার আইডি ব্লক করা হয়েছে বলে জানা গিয়েছে।

এই জালিয়াতি চক্রের কারণে টিকিট বুকিং উইন্ডো খোলার কয়েক মিনিটের মধ্যেই সব টিকিট শেষ হয়ে যেত। বিশেষ করে উৎসবের মরসুমে যাত্রীরা চরম হতাশায় পড়তেন। অভিযোগের ভিত্তিতে IRCTC একটি তদন্ত শুরু করে। এবং দেখতে পায় যে একটি সাইবার প্রতারণা নেটওয়ার্ক ভুয়ো আইডি এবং স্ক্রিপ্ট ব্যবহার করে সাধারণ বুকিং প্রোটোকলগুলিকে বাইপাস করছিল। যার ফলে লক্ষ লক্ষ রেলযাত্রী বঞ্চিত হচ্ছিলেন।

এই জালিয়াতি রুখতে রেল কর্তৃপক্ষ এখন একটি "অ্যান্টি-বট" অ্যাপ্লিকেশন মোতায়েন করেছে। এই অ্যাপ্লিকেশনটি স্বয়ংক্রিয় টিকিট বুকিং শনাক্ত এবং ব্লক করতে সাহায্য করবে। এর ফলে সিস্টেমটি আসল ব্যবহারকারীদের জন্য ন্যায্য এবং সহজলভ্য থাকবে। রেল কর্তারা জানিয়েছেন, এই চক্রের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। একইসঙ্গে IRCTC-এর টিকিট প্ল্যাটফর্মের অখণ্ডতা রক্ষায় পদক্ষেপ আরও জোরদার করা হচ্ছে। এই পদক্ষেপে লক্ষ লক্ষ রেল যাত্রী স্বস্তি পাবেন বলে আশা করা হচ্ছে। যাঁরা প্রায়শই উৎসব ও ছুটির দিনে উচ্চ চাহিদার কারণে টিকিট পেতে পারতেন না, তাঁদের মুখেও হাসি ফুটবে। ভবিষ্যতে ঘুরতে যাওয়ার প্ল্যান করলে বা প্রয়োজনে টিকিট বুকিং করতে গিয়ে অযথা মন খারাপের শিকার হতে হবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+