Israel-Palestine Conflict: ইজরায়েল-হামাসের যুদ্ধে ভারতের ক্ষতি ২ লক্ষ কোটির! সোনায় মোটা লাভ
Israel-Palestine Conflict: ইজরায়েল-প্যালেস্টাইনের যুদ্ধের কারণে ভারতের বিনিয়োগকারীরা ২ লক্ষ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন। অন্যদিকে সোনায় বিনিয়োগকারীরা বিপুল আয় করেছেন। ঘটনা হল, ইজরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ বৃদ্ধির কারণে বিশ্বব্যাপী শেয়ারবাজার নিম্নগামী। বাদ যায়নি ভারতের শেয়ারবাজারও।
অন্যদিকে সোনার দাম বৃদ্ধি পেয়েছে প্রায় হাজার টাকার মতো। ভারতের সোনার দাম ৬২ হাজার টাকা ছাড়িয়ে গিয়েছে। একবার দেখে নেওয়া যাক, কীভাবে বিনিয়োগকারীরা স্টক মার্কেটে ২ লক্ষ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন এবং কীভাবে বিনিয়োগকারীরা সোনায় বিপুল মুনাফা অর্জন করেছেন।

গাজার প্রতিদিন শত শত মানুষের মৃত্যু হচ্ছে। যার জেরে মধ্যপ্রাচ্যের দেশগুলিতে উত্তেজনা বেড়েছে। সৌদি আরব-সহ উপসাগরীয় দেশগুলি এই ঘটনার নিন্দা করেছে। এই উত্তেজনার কারণেই বিশ্বব্যাপী শেয়ার বাজারের পরিস্থিতি খারাপ হতে দেখা গিয়েছে। যা প্রতিফলিত হয়েছে মুম্বই ও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে। বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাজারের পরিস্থিতি এইরকমই চলতে থাকবে।
শেয়ারবাজারের দর কমার কারণে বিনিয়োগকারীরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন। পুঁজিবাজারে দর পতনের কারণে আগামী দিনে বিনিয়োগকারীদের আরও ক্ষতির আশঙ্কা রয়েছে। অন্যদিকে ইজরায়েল-হামাস যুদ্ধের কারণে বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয়ের দিকে ঝুঁকছেন। যে কারণে সোনার চাহিদা বৃদ্ধি পাওয়ায় দামও বৃদ্ধি পেয়েছে। ইজরায়েল-হামাস যুদ্ধ শুরুর পর থেকে সোনার দাম প্রায় ৪ হাজার টাকা বৃদ্ধি হয়েছে।
সোনার বিনিয়োগকারীরা প্রচুর মুনাফা অর্জন করেছেন। উদাহরণ হিসেবে কোনও বিনিয়োগকারী যদি ৫০০ গ্রাম সোনায় বিনিয়োগ করে থাকেন, যার মূল্য কয়েকদিন আগেও ছিল ২৯,৬০,৯০০ টাকা। এই দাম বৃদ্ধি হয়েছে প্রায় ৩ হাজার টাকা। এদিন সোনার মূল্য ৬২,৪৩৫ টাকা।












Click it and Unblock the Notifications