India GDP Growth: নির্বাচনের আবহে অর্থনীতিতে বড় খবর! ২০২৩-২৪ অর্থবর্ষে জিডিপি বৃদ্ধির হার ৮.২%
India GDP Growth: দেশজুড়ে লোকসভা নির্বাচনের আবহ। আগামীকাল শনিবার শেষ এবং সপ্তম দফার নির্বাচন । বাংলা সহ দেশের একাধিক লোকসভা কেন্দ্রে ভোট। শনিতেই ইভিএম বন্দি হবে নরেন্দ্র মোদী সহ একাধিক হেভিওয়েট প্রার্থীর ভাগ্য। আর এর মধ্যেই দেশের অর্থনীতির জন্য বড় স্বস্তির খবর। ২০২৩-২৪ অর্থবর্ষে জিডিপি বৃদ্ধির হার ৮.২ শতাংশ। অর্থবছরের চতুর্থ ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধির হার ছিল ৭.৮ শতাংশ।
কেন্দ্রের (Ministry of Statistics) তরফে আজ শুক্রবার এই সংক্রান্ত তথ্য (India GDP Growth) প্রকাশ করা হয়। সেখানে এই তথ্য উঠে এসেছে। যা অবশ্যই স্বস্তির খবর মোদী সরকারের কাছে। শুধু তাই নয়, এই তথ্য হাসি ফুটিয়েছে দেশের অর্থনীতিবিদদের মুখেও।

তবে ভারতীয় অর্থনীতিতে এই জিডিপি গ্রোথ (India GDP Growth) শুধুমাত্র ট্রেলার বলেই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শেষ দফা নির্বাচনের আগে কন্যাকুমারীতে ধ্যানমগ্ন রয়েছেন। এর মাঝেই টুইটে সাধারণ মানুষকে ধন্যবাদ জানিয়েছেন কঠিন পরিশ্রমের ফলে এই কৃতিত্ব। অর্থনীতিতে বিশ্বে সবথেকে উন্নয়নশীল হিসাবে ভারত এগিয়ে যাওয়ার কথাও টুইটে উল্লেখ নরেন্দ্র মোদীর।
আরও কী লিখেছেন প্রধানমন্ত্রী?
The Q4 GDP growth data for 2023-24 shows robust momentum in our economy which is poised to further accelerate. Thanks to the hardworking people of our country, 8.2% growth for the year 2023-24 exemplifies that India continues to be the fastest growing major economy globally. As…
— Narendra Modi (@narendramodi) May 31, 2024
মনে করা হয়েছিল গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট (GDP) এর বৃদ্ধির হার ৭.৬ শতাংশ থাকবে। কিন্তু সেই অনুমানকেও ছাপিয়ে গিয়েছে। গত বছর ৭.০ শতাংশ ছিল জিডিপি গ্রোথ। এতে ভারতের অর্থনৈতিক শক্তি প্রতিফলিত হয়েছে। শুধু তাই নয়, এক বছরের মধ্যে এই গ্রোথ ভারতীয় অর্থনীতিকে আরও মজবুত করবে বলেই মনে করা হচ্ছে।
বলে রাখা প্রয়োজন, ২০২২-২৩ অর্থ বছরে gross value added (GVA) -তে 6.7 শতাংশ আর্থিক বৃধি হয়েছিল। ২০২৩-২০২৪ সালে বেড়ে 7.2 শতাংশ। তবে জিডিপি বৃদ্ধি ক্ষেত্রে বড় ভূমিকা রয়েছে ম্যানুফেকচারিং সেক্টরের। ২০২৩-২৪ অর্থবছরে এই সেক্টরে গ্রোথ হয়েছে। যা গত বছর রেকর্ড করা হয় -২.২ শতাংশ।
Real GDP estimated to grow by 8.2% in FY 2023-24 as compared to the growth rate of 7.0% in FY 2022-23, says Government of India.
— ANI (@ANI) May 31, 2024
Real GVA has grown by 7.2% in 2023-24 over the growth rate of 6.7% in 2022-23
Real GVA and Real GDP have been estimated to grow by 6.3% and 7.8%… pic.twitter.com/32lQMjFqa4
বলে রাখা প্রয়োজন, ভারতীয় অর্থনীতি বর্তমানে যে অবস্থায় তা নিয়ে সন্তোষপ্রকাশ করছেন দেশের অর্থনীতিবিদরা। আগামী ৪ জুন লোকসভা নির্বাচনের ফলাফল। ফের ক্ষমতায় মোদী না ইন্ডিয়া জোট! জোর তরজা চলছে। অর্থনীতিবিদদের একাংশ বলছেন, দিল্লির মসনদে সরকার যে দলই তৈরি করুক না কেন তাতে অর্থনীতির যে গতি তা স্তব্ধ হবে না।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications