Tatkal Rail Ticket Booking: তৎকাল টিকিট বুকিংয়ে বিরাট বদল রেলের, আধার লিঙ্ক হতে চলেছে বাধ্যতামূলক

ভারতীয় রেল তৎকাল টিকিট বুকিং ব্যবস্থায় স্বচ্ছতা বাড়াতে, অপব্যবহার রোধ করতে এবং প্রকৃত যাত্রীদের জন্য ন্যায্য সুযোগ নিশ্চিত করতে বেশ কিছু বড় পরিবর্তন এনেছে। এই পরিবর্তনের মধ্যে রয়েছে- অনলাইন বুকিংয়ের জন্য বাধ্যতামূলক আধার প্রমাণীকরণ, রিজার্ভেশন কাউন্টারে ওটিপি যাচাইকরণ এবং ব্যস্ত সময়ে অনুমোদিত এজেন্টদের জন্য বুকিংয়ের উপর নিষেধাজ্ঞা।

রেল মন্ত্রক যাত্রীদের এই পরিবর্তনগুলি মনে রাখার জন্য অনুরোধ করেছে এবং যে কোনও অসুবিধা এড়াতে তাদের আইআরসিটিসি ইউজার প্রোফাইলের সঙ্গে আধার লিঙ্ক করার জন্য পরামর্শ দিয়েছে।

১ জুলাই, ২০২৫ থেকে আইআরসিটিসি-র অফিসিয়াল ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপের মাধ্যমে কেনা তৎকাল টিকিট শুধুমাত্র তারা পাবেন যারা আধারের মাধ্যমে সফলভাবে প্রমাণীকরণ করেছেন। এর অর্থ হল, যাত্রীদের অনলাইনে তৎকাল টিকিট বুক করতে হলে তাদের আধার নম্বর আইআরসিটিসি ইউজার প্রোফাইলের সঙ্গে লিঙ্ক করতে হবে এবং সেটি যাচাই করতে হবে।

জনা গিয়েছে, এবছরের ১৫ জুলাই থেকে অনলাইনে তৎকাল বুকিংয়ের জন্য আধার-ভিত্তিক ওটিপি প্রমাণীকরণ বাধ্যতামূলক করা হবে।

১৫ জুলাই, ২০২৫ থেকে কম্পিউটারাইজড প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম - কাউন্টার এবং অনুমোদিত রেলওয়ে এজেন্টদের মাধ্যমে বুক করা সমস্ত তৎকাল টিকিটের জন্য ওটিপি প্রমাণীকরণের মাধ্যমে অতিরিক্ত যাচাই করা হবে।

সাধারণ যাত্রীদের জন্য তৎকাল টিকিটের ন্যায্য সুযোগ নিশ্চিত করতে, ভারতীয় রেলওয়ে তৎকাল বুকিংয়ের প্রাথমিক পর্যায়ে অনুমোদিত টিকিট এজেন্টদের উপর একটি সময়সীমা আরোপ করেছে। নতুন নিয়ম অনুযায়ী, তৎকাল বুকিং শুরু হওয়ার প্রথম ৩০ মিনিটে অনুমোদিত এজেন্টরা তৎকাল টিকিট বুক করতে পারবেন না। অর্থাৎ এসি কামরার জন্য এজেন্টরা সকাল ১০:০০ থেকে ১০:৩০ পর্যন্ত টিকিট বুক করতে পারবেন না। ওদিকে নন-এসি কামরার জন্য এজেন্টরা সকাল ১১:০০ থেকে ১১:৩০ পর্যন্ত টিকিট বুক করতে পারবেন না।

তৎকাল টিকিট বুকিং করার নিয়ম

ধাপ ১: IRCTC ওয়েবসাইটে (https://www.irctc.co.in/nget/train-search) আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।

ধাপ ২: আপনার কাঙ্খিত স্টেশন, যাত্রার তারিখ এবং ভ্রমণের শ্রেণি উল্লেখ করুন।

ধাপ ৩: কোটা ড্রপডাউন থেকে তৎকাল অপশনটি নির্বাচন করুন। পরবর্তী পেজে নির্বাচিত রুটের জন্য উপলব্ধ ট্রেনের তালিকা দেখানো হবে।

ধাপ ৪: নির্বাচিত ট্রেনে উপলব্ধ শ্রেণির টাইপের উপর ক্লিক করুন। কোটা অপশনটি উপরে উল্লিখিত ট্রেনের তালিকার ডানদিকে পাওয়া যাবে।

ধাপ ৫: নির্বাচিত ট্রেনে তৎকাল টিকিট বুক করতে "Book Now" বোতামে ক্লিক করুন।

ধাপ ৬: প্রতিটি যাত্রীর নাম, বয়স, লিঙ্গ, কোন বার্থ পছন্দ করছেন এবং খাবারের পছন্দ লিখুন।

ধাপ ৭: যাচাই করা কোড লিখুন। বুকিং এবং বাতিল সম্পর্কিত SMS পেতে যাত্রীর মোবাইল নম্বর লিখুন।

ধাপ ৮: কন্টিনিউ বোতামে ক্লিক করুন।

টিকিটের বিবরণ, মোট ভাড়া (GST এবং সুবিধা ফি সহ) এবং নির্দিষ্ট সময়ে বার্থ উপলব্ধ রয়েছে কিনা তা স্ক্রিনে প্রদর্শিত হবে।

ধাপ ৯: সমস্ত বিবরণ পরীক্ষা করার পরে, পেমেন্ট প্রক্রিয়ার জন্য কন্টিনিউ বোতামে ক্লিক করুন।

ধাপ ১০: প্রদর্শিত পেমেন্ট গেটওয়ে মেনু থেকে পছন্দসই পেমেন্ট অপশনটি নির্বাচন করুন।

ধাপ ১১: নির্বাচিত ব্যাঙ্কের ওয়েবসাইটে পুনঃনির্দেশের জন্য "পে অ্যান্ড বুক" বোতামে ক্লিক করুন।

সফল পেমেন্ট এবং বুকিংয়ের পরে, টিকিট কনফার্মেশন পেজ খুলে যাবে। এসএমএসের মাধ্যমে ভার্চুয়াল রিজার্ভেশন মেসেজ (VRM) যাত্রীর মোবাইল নম্বরে পাঠানো হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+