নিয়মের ফাঁক গলে দক্ষিণ কোরিয়া থেকে দেদার সোনা আমদানি ভারতীয় ব্যবসায়ীদের

দক্ষিণ কোরিয়া থেকে ২৫ টন সোনা আমদানি করবে ভারত। নতুন জিএসটি ব্যবস্থায় নিয়মের ফাঁক গলে সুবিধা গ্রহণ করে ব্যবসায়ীরা সোনা আমদানি করবেন।

দক্ষিণ কোরিয়া থেকে ২৫ টন সোনা আমদানি করবে ভারত। নতুন জিএসটি ব্যবস্থায় নিয়মের ফাঁক গলে সুবিধা গ্রহণ করে ব্যবসায়ীরা সোনা আমদানি করবেন। কারণ ১০ শতাংশ রাজস্ব শুল্ক যা অন্য দেশের ক্ষেত্রে দিতে হতো, তা দক্ষিণ কোরিয়া থেকে সোনা আমদানি করলে দিতে হবে না।

নিয়মের ফাঁক গলে দক্ষিণ কোরিয়া থেকে দেদার সোনা আমদানি ভারতের

এই ঘটনায় স্থানীয় সোনার লেনদেনকারীদের চাপ বাড়ল বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে জিএসটি চালুর পরে ১২ টন সোনা দক্ষিণ কোরিয়া থেকে এদেশে চলে এসেছে। এমাসের শেষেই পুরো ২৫ টন সোনা এদেশে চলে আসবে। এমনটাই জানিয়েছেন অ্যাসোসিয়েশন অব গোল্ড রিপাইনারিজ অ্যান্ড মিন্টস-এর সম্পাদক জেমস জোস।

ভারতে সোনার আমদানির উপরে ১০ শতাংশ শুল্ক বসানো হয়েছে। তবে দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি থাকায় সেদেশ থেকে সোনা আমদানি করলে শুল্ক দিতে হচ্ছে না। আর সেই নিয়মের ফাঁক গলেই দক্ষিণ কোরিয়া থেকে সোনা আমদানির হিড়িক পড়ে গিয়েছে।

আগে ১২.৫ শতাংশ আমদানি শুল্ক দিতে হতো। যা জিএসটির পরে ১০ শতাংশে নেমে এসেছে। তবুও নিয়মের ফাঁক গলে দেদার সোনা আমদানি চলছে দক্ষিণ কোরিয়া থেকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+