সুকন্যা সমৃদ্ধি-সহ একাধিক স্বল্পসঞ্চয় প্রকল্পে সুদের হার বৃদ্ধি! একনজরে বিভিন্ন প্রকল্পে সর্বশেষ সুদের হার

কেন্দ্রীয় সরকার জানুয়ারি থেকে মার্চ ত্রৈমাসিকের জন্য স্বল্পসঞ্চয় প্রকল্পগুলির জন্য সুদের হার ঘোষণা করেছে। ২০২৪-এর ৩১ মার্চ শেষ হওয়া সময়ের জন্য নির্দিষ্ট স্বল্প সঞ্চয় প্রকল্পের সুদের হার বৃদ্ধি করেছে সরকার। এদিন অর্থমন্ত্রকের তরফে জারি করা একটি সার্কুলারে একথা জানানো হয়েছে।

সুকন্যা সমৃদ্ধি ও তিন বছরের পোস্ট অফিস এফডির সুদের হার বৃদ্ধি করা হলেও পাবলিক প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ পিপিএফে সুদের হার অপরিবর্তিত অর্থাৎ ৭.১ শতাংশই রাখা হয়েছে।

একাধিক স্বল্পসঞ্চয় প্রকল্পে সুদের হার বৃদ্ধি

সর্বশেষ সংশোধিত তালিকা অনুসারে সুকন্যা সমৃদ্ধির সুদের হার ৮ শতাংশ থেকে বাড়িয়ে ৮.২ শতাংশ করা হয়েছে। অন্যদিকে ৩ বছরের টার্ম ডিপোজিটের জন্য সুদের হার ৭ শতাংশ থেকে বৃদ্ধি করে ৭.১ শতাংশ করা হয়েছে।

পিপিএফের সুদের হার তিন বছরের বেশি সময় ধরে অপরিবর্তিত রাখা হয়েছে। শেষবার ২০২০ সালের এপ্রিল থেকে জুন মাসে সুদের হার পরিবর্তন করা হয়েছিল। তখন সুদের হার ৭.৯ শতাংশ থেকে কমিয়ে করা হয়েছিল ৭.১ শতাংশ। এর আগে করা শেষ ঘোষণায় অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বর সময়ের জন্য পাঁচ বছরের টার্ম ডিপোজিটের সুদের হারে সামান্য বৃদ্ধি ছাড়া সব স্বল্পসঞ্চয় প্রকল্পে সুদের হার একই রেখেছিল।

যেসব ক্ষেত্রে সুদের হার একই রয়েছে
এই মুহুর্তে পোস্ট অফিসের সেভিংস ডিপোজিটে সুদের হার ৪ শতাংশ। এক বছরের টাইম ডিপোজিটে সুদের হার ৬.৯ শতাংশ। দুই বছরের টাইম ডিপোজিটে সুদের হার ৭ শতাংশ। পাঁচ বছরের টাইম ডিপোজিটে সুদের হার ৭.৫ শতাংশ। পাঁচ বছরের রেকারিং ডিপোজিটে সুদের হার ৬.৭ শতাংশ। সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে সুদের হার ৮.২ শতাংশ। মান্থলি ইনকাম স্কিমে ৭.৪ শতাংশ, এনএসসিতে ৭.৭ শতাংশ, কিসান বিকাশ পত্রে ৭.৫ শতাংশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+