ব্যাঙ্কিং সেক্টরে সংস্কারে জোর! একলাফে অনেকটাই বাড়ল ফিক্সড ডিপোজিটে সুরক্ষা বিমার পরিমাণ
ব্যাঙ্কিং সেক্টরে সংস্কারে জোর! একলাফে অনেকটাই বাড়ল ফিক্সড ডিপোজিটে সুরক্ষা বিমার পরিমাণ
আশা-আশঙ্কার দোলাচলের মাঝে ফেব্রুয়ারির শুরুতেই ২০২১-২২ অর্থবর্ষের বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এদিকে করোনাকালীন মন্দা দশার কথা মাথায় রেখে বাজেট পেশের শুরুতেই ব্যাঙ্কিং সেক্টরের সংস্কারের পথেই নতুন করে মনোনিবেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এমনকী ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিটে সুরক্ষা বিমার ক্ষেত্রেও করলেন বড় ঘোষণা। এরফলে ব্যাঙ্কে স্থায়ী আমানতের ক্ষেত্রে যে রক্ষাকবচ আরও শক্তপোক্ত হল তা বলাই বাহুল্য।

সহজ কথায় ব্যঙ্কিং ব্যবস্থার পুনরুজ্জীবনে নতুন করে একাধিক পদক্ষেপ নেওয়া হল ২০২১ সাধারণ বাজেটে। এমনকী সরকারি ব্যাঙ্কের পুনরুজ্জীবনে ২০ হাজার কোটি টাকা খরচ করা হবে বলেও জানান নির্মলা। পাশাপাশি ব্যাঙ্কের স্থায়ী আমানতে সুরক্ষা বিমা রাশির পরিমাণ ১ লক্ষ থেকে বেড়ে ৫ লক্ষ টাকা করা হয়েছে বলেও জানা যাচ্ছে। ফলস্বরূপ কোনোরকম সঙ্কট,ব্যাঙ্কিং সেক্টরে ধ্বস, বা বাহ্যিক চাপের কারণে ব্যাঙ্কিং লেনদেন বন্ধ হয়ে গেলও প্রভাব পড়বে না ফিক্সড ডিপোজিটের উপর।
এই ধরণের সমস্যা আগে স্থায়ী আমানতের ক্ষেত্রে আগে ১ লক্ষ টাকা বিমার কথা বলা থাকলেও বর্তমানে তা এক লাফে বেড়ে ৫ লক্ষ হচ্ছে। মূলত আমানত বীমা এবং ঋণ গ্যারান্টি কর্পোরেশন আইন, ১৯৬১-র উপর (ডিআইসিজি আইন) আরও জোর দিতেই অর্থমন্ত্রী এই পদক্ষেপ নিয়েছেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল। তবে এই ক্ষেত্রে দ্রুত আইনি সংশোধনের পথেও হাঁটবে সরকার। এদিন বাজেট পেশের সময় সেকথাও পরিষ্কার করে দেন অর্থমন্ত্রী।












Click it and Unblock the Notifications