Income Tax Raid: দুই রাজ্যে আয়কর বিভাগের বড় অভিযান! নোট গুনতে গিয়ে থেমে গেল মেশিন
Income Tax Raid: দুই রাজ্যে ওড়িশা ও ঝাড়খণ্ডে আয়কর বিভাগের বড় অভিযান। বৌধ ডিস্টিলারিজ প্রাইভেট লিমিটেডের একাধিক অফিসে তল্লাশি চালায় আয়কর বিভাগ। কর ফাঁকির সন্দেহে এই অভিযান বলে জানা গিয়েছে। এই অভিযানে ৫০ কোটি টাকা বেশি উদ্ধার করা হয়েছে। সব জায়গাতেই আয়কর বিভাগের আধিকারিকদের নিরাপত্তায় সিআইএসএফ কর্মীদের রাখা হয়েছিল।
আয়কর বিভাগ সূত্রে জানা গিয়েছে, ওড়িশা ও ঝাড়খণ্ডে বৌধ ডিস্টিলারিজ প্রাইভেট লিমিটেডের একাধিক অফিসে অভিযান চালানো হয়। ওড়িশার বালাঙ্গির এবং সম্বলপুরের অফিসেও তল্লাশি চলে। অভিযান চলে রাঁচি এবং লোহারদাগাতেও।

বুধবার শেষ হওয়া তল্লাশি অভিযানে ৫০ কোটি টাকার বেশি নগদ উদ্ধার করা হয়েছে। সূত্রের খবর অনুযায়ী একটি জায়গায় এত বেশি নগদ পাওয়া যায় যে, তা গণনা করতে আনা মেশিন একটা সময় কাজ বন্ধ করে দেয়। থমকে যায় টাকা গণনার কাজ।
Income Tax (I-T) Department conducted raids at Boudh Distilleries Private Limited in Odisha and Jharkhand and recovered huge cache of currency notes from the premises linked to the company till yesterday. According to officials searches are going at Bolangir & Sambalpur in Odisha… pic.twitter.com/A5SWUdDNUm
— ANI (@ANI) December 7, 2023
কর ফাঁকির সন্দেহে বৌধ ডিস্টিলারিজ প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে ব্যবস্থা নেয় আয়কর দফতর। এই অবস্থায় সংস্থার অফিস থেকে এত অর্থ উদ্ধারের পরেও তা প্রকৃত অর্থে কর ফাঁকির কিনা তা এখনও স্পষ্ট নয়। তবে জানা গিয়েছে নোট গণনার কাজ চলেছে। সেই গণনার কাজ শেষ হলেই জানা যাবে ঠিক কত পরিমাণ টাকা উদ্ধার করা হল।
বৌধ ডিস্টিলারি ছাড়াও আয়কর বিভাগ ঝাড়খণ্ডের শিল্পপতি ও ব্যবসায়ী রামচন্দ্র রুংতার বাড়িতেও হানা দেয়। রামগড়, রাঁচি ও অন্য জায়গায় তাঁর বাড়ি ও অফিসে তল্লাশি চালায় আয়কর বিভাগ। রামগড়ের পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের কাছে অবস্থিত রুংতার অফিসে সকাল থেকেই জড়ো হয়েছেন আয়কর আধিকারিকরা। বেশ কয়েকটি গাড়িতে গিয়েছেন নিরাপত্তা বাহিনীর জওয়ানরাও।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications