Changes From 1st November: ১ নভেম্বর থেকে বদলাচ্ছে এই নিয়মগুলি, উৎসবের মরশুমে পকেটে টান পড়বে আমজনতার
Changes From 1st November: অক্টোবর মাস শেষ হতে চলেছে। এই পরিস্থিতিতে নভেম্বর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে অনেক আর্থিক পরিবর্তন ঘটতে চলেছে। যার সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের পকেটে। নতুন মাসের শুরুতেই এলপিজির দাম ঠিক করে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলি। একনজরে দেখে নেওয়া যাক উৎসবের মরসুমে আর কী কী পরিবর্তন হতে চলেছে, যা সাধারণ মানুষের পকেটে সরাসরি প্রভাব ফেলবে।
ধনতেরাস, দিওয়ালি, ভাই দুজ, ছট ইত্যাদির কারণে নভেম্বর মাসে ব্যাঙ্কগুলিতে প্রচুর ছুটি থাকে। যে কারণে সারা দেশের বিভিন্ন রাজ্যে ব্যাঙ্কগুলি শনিবার ও রবিবার-সহ মোট ১৫ দিন বন্ধ থাকবে। এই পরিস্থিতিতে আগামী মাসে যদি ব্যাঙ্ক সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাজ থাকে, তাহলে ছুটির তালিকা দেখেই পরিকল্পনা করা উচিত। না হলে সমস্যায় পড়তে হতে পারে।

রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলি প্রতি মাসের প্রথম তারিখে এলপিজি, সিএনজি ও পিএনজির দাম নির্ধারণ করে থাকে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে ধাক্কা দিয়ে উৎসবের মরসুমে দাম বাড়ানো হবে, নাকি তা স্থিতিশীল রাখা হবে, সেই সিদ্ধান্ত জানা যাবে ১ নভেম্বর।
কেন্দ্রীয় সরকার HSN 8741 ক্যাটেগরির ল্যাপটপ, ব্যক্তিগত কম্পিউটার এবং অন্য ইলেকট্রনিক সামগ্রির আমদানিতে ছাড় দিয়েছে। এখন নভেম্বরে এব্যাপারে কী পরিবর্তন হবে, তা নিয়ে সরকার এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি।
বম্বে স্টক এক্সচেঞ্জ অর্থাৎ বিএসই ২০ অক্টোবর, ২০২৩ একটি বড় ঘোষণা করেছে। তারা জানিয়েছে ইক্যুইটি ডেরিভেটিভ সেগমেন্টে লেনদেনের ফি তারা বাড়াতে চলেছে। এই চার্জগুলি S&P BSE সেনসেক্স-এ আরোপ করা হবে, যা খুচরো বিনিয়োগকারীদের সব থেকে বেশি প্রভাবিত করবে।
অন্যদিকে যদি কারও এলআইসি পলিসি ল্যাপস হয়ে যায় এবং কোনও গ্রাহক তা পুনরায় চালু করতে চান, তার সুযোগ রয়েছে ৩১ অক্টোবর পর্যন্ত। এব্যাপারে এলআইসির তরফে একটি বিশেষ প্রচারাভিযান চালু করা হয়েছে। এলআইসির তরফে জানানো হয়েছে, এক লক্ষ টাকার প্রিমিয়ামে সর্বোচ্চ ১ লক্ষ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে।












Click it and Unblock the Notifications