ভারত ও আমেরিকা চুক্তির প্রভাব, রেকর্ড উত্থানে সেনসেক্স ও নিফটি
ভারত ও আমেরিকার বহু প্রতীক্ষিত বাণিজ্য চুক্তি কার্যকর হওয়ার খবরে সপ্তাহের প্রথম দিনেই শেয়ারবাজারে দেখা গেল দুর্দান্ত উত্থান। সোমবার বাজার খোলার সঙ্গে সঙ্গেই বিনিয়োগকারীদের উচ্ছ্বাসে ভর করে সেনসেক্স এক ধাক্কায় প্রায় ২,৩০০ পয়েন্ট লাফ দেয়, আর নিফটি ছুটে যায় ২৫,৮০০ এর দোরগোড়ায়। দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটতেই সতর্কতা বদলে বাজারে ফিরল জোরালো আশার আলো।
সকাল ৯টা ৩১ মিনিট নাগাদ সেনসেক্স বেড়ে দাঁড়ায় ৮৩,৯৬৬.৯৯ পয়েন্টে, যেখানে নিফটি ৫০ উঠে আসে, ২৫,৭৯০.৪০ স্তরে প্রায় ৭০০ পয়েন্টের শক্তিশালী উত্থান। বিশ্লেষকদের মতে, এই উত্থানের মূল চালিকাশক্তি ভারত ও আমেরিকা চুক্তির ঘোষণা। এই চুক্তির ফলে ভারতীয় পণ্যের ওপর মার্কিন শুল্ক ৫০ শতাংশ থেকে কমে ১৮ শতাংশে নেমেছে। মাসের পর মাস ধরে বাজারে চাপ তৈরি করা এই ইস্যু মিটতেই বিনিয়োগকারীদের আস্থা দ্রুত ফিরেছে।

জিওজিত ইনভেস্টমেন্টস লিমিটেডের চিফ ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিস্ট ভি কে বিজয়কুমার এই চুক্তিকে "গেম চেঞ্জার" বলে অভিহিত করেছেন। তাঁর কথায়,
"ভারত ও আমেরিকা বাণিজ্য চুক্তি ও শুল্ক হ্রাস ভারতের অর্থনীতি ও শেয়ারবাজারের জন্য যুগান্তকারী ঘটনা। চুক্তি বিলম্বিত হওয়াই বাজারের ওপর সবচেয়ে বড় নেতিবাচক প্রভাব ফেলছিল।"
তিনি আরও জানান, এই চুক্তির প্রভাব বহুমাত্রিক হবে। ২০২৭ অর্থবর্ষে ভারতের বৃদ্ধির হার বেড়ে প্রায় ৭.৫ শতাংশে পৌঁছাতে পারে, যার বড় অংশ আসবে আমেরিকায় রপ্তানি বৃদ্ধির মাধ্যমে। পাশাপাশি কর্পোরেট আয় ১৬ থেকে ১৮ শতাংশ পর্যন্ত বাড়ার সম্ভাবনাও দেখছেন তিনি। শক্তিশালী হতে পারে টাকাও।
বিজয়কুমারের মতে, ভারত ও আমেরিকা চুক্তির পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আলোচনার অগ্রগতি ও প্রবৃদ্ধিমুখী বাজেট এই তিনের মিলিত প্রভাবে অর্থনীতিতে 'অ্যানিমাল স্পিরিটস' ফিরে আসবে।
"এই প্রত্যাশাগুলিকে আগাম ধরেই শেয়ারবাজার নতুন উচ্চতায় পৌঁছতে পারে," বলেন তিনি।
তিনি ব্যাখ্যা করেন, চুক্তির ঘোষণার আগে বাজারে ব্যাপক শর্ট পজিশন তৈরি হয়েছিল। হঠাৎ স্পষ্টতা আসতেই সেই শর্ট কাভারিং আরও জোরদার করেছে এই র্যালিকে।
বিশেষজ্ঞদের মতে, এই উত্থান কেবল বড় সংস্থাতেই সীমাবদ্ধ থাকবে না। তবে তুলনামূলকভাবে ন্যায্য দামে থাকা বড় ক্যাপ শেয়ারগুলিই বিদেশি বিনিয়োগকারীদের প্রত্যাবর্তনে সবচেয়ে বেশি লাভবান হতে পারে। ব্যাঙ্কিং, এনবিএফসি, টেলিকম, ক্যাপিটাল গুডস ও আইটি এই খাতগুলিতে জোরালো গতি দেখা যেতে পারে। পাশাপাশি টেক্সটাইল স্টকও বিশেষ নজরে থাকবে।
টেকনিক্যাল দিক থেকেও বাজারের ছবি বদলেছে। ইকুইটি রিসার্চ প্রধান শ্রিকান্ত চৌহান জানান, দিনের শুরুতে নিফটি ও সেনসেক্স কিছুটা নামলেও ২৪,৭০০ ও ৮০,৪০০ স্তরে শক্ত সমর্থন পায়। সেখান থেকেই ঘুরে দাঁড়িয়ে নিফটি ৪০০ পয়েন্টের বেশি ও সেনসেক্স প্রায় ১,৩০০ পয়েন্ট উপরে ওঠে।
ইন্ট্রাডে চার্টে স্পষ্ট রিভার্সাল প্যাটার্ন তৈরি হয়েছে, যা ইঙ্গিত দিচ্ছে যে ট্রেডাররা এখন সতর্কতা ছেড়ে আক্রমণাত্মক কেনাকাটার দিকে ঝুঁকছেন। ডেইলি চার্টে তৈরি হওয়া শক্তিশালী বুলিশ ক্যান্ডেলও ঊর্ধ্বমুখী প্রবণতার প্রত্যাবর্তন নিশ্চিত করছে।
বিশ্লেষকদের মতে, আপাতত বাজারে ডিপে কেনার কৌশলই বেশি কার্যকর হতে পারে। বাণিজ্য চুক্তির জট কাটানো, বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ বৃদ্ধি, আয়ের সম্ভাব্য উন্নতি ও অনুকূল টেকনিক্যাল সংকেত, সবই ভারতীয় শেয়ারবাজার একটি দীর্ঘমেয়াদি শক্তিশালী পর্যায়ে প্রবেশ করতে চলেছে।
সোমবারের এই উত্থান শুধু তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয়, বরং ভারতীয় ইকুইটির জন্য আরও শক্তিশালী এক অধ্যায়ের সূচনাও হতে পারে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications