'নীরব মোদীকে চটিপেটা করব' পিএনবি কাণ্ডে অভিযুক্তের স্ত্রীর মন্তব্যে চাঞ্চল্য

নীরব মোদীর সংস্থায় কাজ করা অর্জুন পাতিলকে সিবিআই ১১, ৪০০ কোটি টাকার কেলেঙ্কারির ঘটনায় গ্রেফতার করেছে। তার প্রেক্ষিতে অর্জুনের স্ত্রী গোটা ঘটনায় স্বামীর জড়িত থাকা অস্বীকার করে দোষ চাপিয়েছেন নীরবের উপর

নীরব মোদীর সংস্থায় কাজ করা অর্জুন পাতিলকে সিবিআই ১১, ৪০০ কোটি টাকার কেলেঙ্কারির ঘটনায় গ্রেফতার করেছে। তার প্রেক্ষিতে অর্জুনের স্ত্রী গোটা ঘটনায় স্বামীর জড়িত থাকা অস্বীকার করে উল্টো দোষ চাপিয়েছেন নীরব মোদীর ঘাড়েই।

পিএনবি কাণ্ডে অভিযুক্তের স্ত্রীর মন্তব্যে চাঞ্চল্য

অর্জুন পাতিলের স্ত্রী সুজাতা জানিয়েছেন, আমার স্বামী দশ বছর নীরব মোদীর সংস্থার কাজ করেছে। অন্যদের মতোই কাজ করেছেন অর্জুন। গোটা ঘটনা ঘটিয়েছেন নীরব মোদী। তাকে আমার সামনে নিয়ে আসুন। চটিপেটা করব।

নীরব এই মুহূর্তে বিদেশে লুকিয়ে রয়েছেন। এদিকে দেশে একের পর এক আধিকারিককে গ্রেফতার করছে সিবিআই ও ইডি। অর্জুন তাদের মধ্যে একজন। সিবিআইয়ের মতে, যে জাল কাগজ দেখিয়ে লেটার অব আন্ডারটেকিং পিএনবি-র থেকে আদায় করা হয়েছিল তা ড্রাফ্ট করেছিলেন অর্জুনই।

আদালতে পেশ করা হলে অর্জুনকে ১২ দিনের সিবিআই হেফাজত দেওয়া হয়েছে। সুজাতার দাবি, অর্জুন কিছু করেননি। তাকে অর্জুন বলেছেন, যারা জালিয়াতি করেছে তারা সকলে পালিয়ে গিয়েছে। আমি কিছু করলে আমিও পালাতাম।

গত সপ্তাহে নীরব মোদী কাণ্ড সামনে আসে। জানা যায়, পিএনবি থেকে অসৎ উপায়ে কর্মীদের জড়িয়ে নিয়ে লেটার অব আন্ডারস্ট্যান্ডিং হাতিয়ে ১১. ৪০০ কোটি টাকার দুর্নীতি করেছে হিরে ব্যবসায়ী নীরব মোদীর সংস্থা। জানুয়ারিতে সেই ঘটনা ব্যাঙ্ক জানতে পেরে সিবিআই ও ইডিকে জানায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+