প্রতিদিন ১০ কোটি...! দেশের দ্বিতীয় ধনীতম স্টেশন হাওড়া, জানেন ঠিক কত কোটি রোজগার
India's Richest Railway Station: ভারতীয় রেল (Indian Rail) দেশের লাইফ লাইন! এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যাওয়ার ক্ষেত্রে রেলই ভরসা আম আদমির কাছে। দেশের সমস্ত বড় শহর রেল নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত। এক পরিসংখ্যান বলছে গোটা দেশে প্রত্যেকদিন রেলে ২ কোটি মানুষ যাত্রা করে থাকেন। ৭০০০ এরও বেশি রেল স্টেশন আছে। কিন্তু জানেন কি দেশের কোন রেলওয়ে স্টেশন সবচেয়ে বেশি আয় করে? এই তথ্য কিন্তু একেবারে চমকে দেওয়ার মতো।
তবে আয়ের নিরিখে নয়া দিল্লি রেল স্টেশন কিন্তু 'আয়ের ভান্ডার' বলছেন রেল আধিকারিক। তথ্য বলছে ২০২৩-২৪ আর্থিক বছরে নয়া দিল্লি রেলওয়ে স্টেশন মোট ৩,৩৩৭ কোটি টাকা আয় (India's Richest Railway Station) করেছে। অর্থাৎ প্রতিদিন প্রায় ১০ কোটি টাকা রোজগার করেছে রাজধানীর এই গুরুত্বপূর্ণ স্টেশনটি। তবে শুধু শুধু রাজস্বের ক্ষেত্রেই, নয়া দিল্লি স্টেশন দেশের অন্যতম ব্যস্ত একটি স্টেশন। প্রত্যেকদিন লাখ লাখ যাত্রী যাত্রা করে থাকেন।

India's Richest Railway Station : রোজগারের উৎস কী?
এই স্টেশনের অন্যতম রোজগারের উৎস হল প্লাটফর্ম টিকিট। এছাড়াও স্টল থেকে বিক্রি, বিজ্ঞাপন, ক্লোক রুম এবং ওয়েটিং হলের মতো সুবিধা রয়েছে নয়া দিল্লি স্টেশনে। ফলে এই সমস্ত ক্ষেত্র থেকেও মোটা অঙ্কের রোজগার হয়ে থাকে। এছাড়াও দেশের রাজধানীর মূল কেন্দ্রে এই স্টেশন অবস্থিত। দেশের বিভিন্ন অংশের সঙ্গে যোগাযোগ রয়েছে। ফলে বিপুল একটা যাত্রী চাপ সারা বছরই থাকে। আর সেটাই আয়ের অন্যতম পথ বলেও মনে করেন আধিকারিকরা।
India's Richest Railway Station : হাওড়া স্টেশন দ্বিতীয় নম্বর
রোজগারের নিরিখে দ্বিতীয় নম্বরেই রয়েছে হাওড়া স্টেশন। দেশের অন্যতম ব্যস্ততম স্টেশন এটি। দিন হোক কিংবা রাত সবসময় ভিড় থাকে এখানে। রেলের তথ্য অনুযায়ী, এই রেলস্টেশনের বার্ষিক আয় ১৬৯২ কোটি টাকা। থার্ড পজিশনে আছে চেন্নাই সেন্ট্রাল। বছরে এই স্টেশন ১২৯৯ কোটি রোজগার করে থাকে। শুধু তাই নয়, ভারতে এমন ২৮টি রেলওয়ে স্টেশন এমন রয়েছে যেখানে বার্ষিক আয় ৫০০ কোটি টাকারও বেশি।
India's Richest Railway Station : বিশাল নেটওয়ার্ক
ভারতীয় রেল বিশ্বের সবথেকে বড় রেল নেটওয়ার্ক। ভারতের পরিবহন রেলকে ছাড়া ভাবাই যায় না। ভারতীয় রেলওয়ে নেটওয়ার্কে ৬৮,০০০ কিলোমিটারের বেশি ট্র্যাক দেশে ছড়ানো আছে। এছাড়াও ৭০০০ এরও বেশি স্টেশন যুক্ত আছে। এমনকী ১২ লাখেরও বেশি কর্মচারী রেলের সঙ্গে যুক্ত আছে। আছে রেলের একটা দীর্ঘ ইতিহাসও।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications