Tax Free হয়ে গেল Honda Activa, বেঁচে যাবে কড়কড়ে ১০ হাজার টাকা! ঘোষণা হতেই গ্রাহকদের লম্বা লাইন

Honda Activa Tax Free: উৎসব মিটে গেলেও বিক্রি বাড়াতে একাধিক টু-হুইলার সংস্থা বিভিন ধরনের অফার-ডিসকায়ন্ট জারি রেখেছে। বেশ কিছু সংবাদমাধ্যমের দাবি, দেশের বড় ডিলারের কাছে এখনও পড়ে রয়েছে পুরানো স্টক। আর তাই স্টক ক্লিয়ারেন্স করতে বিভিন্ন ধরনের অফার ঘোষণা করছে।

কর মুক্ত হচ্ছে বাইক-স্কুটারও। আর সেই তালিকায় রয়েছে Honda Activa। Tax Free হল জনপ্রিয় এই স্কুটার। ক্যান্টিন স্টোর্স ডিপার্টমেন্ট অর্থাৎ CSD থেকে এই স্কুটার কেনার সুযোগ আছে। এই ক্যান্টিনে অনেক ব্র্যান্ডের যানবাহন বিক্রি হয়, যা করমুক্ত হয় (Honda Activa Tax Free)। মূলত সেনাবাহিনীর জওয়ানরা এই গাড়ি-বাইক-স্কুটার কেনার সুযোগ পান।

Honda activa

  • Honda Activa Tax Free: ১০ হাজার টাকা বাঁচানোর সুযোগ

ক্যান্টিন স্টোর্স ডিপার্টমেন্ট অর্থাৎ CSD থেকে জওয়ানরা GST ২৮ শতাংশের জায়গায় শুধুমাত্র ১৪ শতাংশ দেন। এখন থেকে CSD থেকে হোণ্ডার এই বাইক কেনার সুযোগ পাবেন। তাও আবার অনেকটাই সস্তায়। প্রকাশিত খবর অনুযায়ী, CSD এর এক্স শোরুম প্রাইস 66,286 টাকা। Honda Activa এর STD ভেরিয়েন্টের সিবিল এক্স শোরুম প্রাইস 76,684 টাকা। যেখানে CSD এক্স শোরুম প্রাইস 66,286 টাকা। ফলে 10,398 টাকা সস্তায় কেনার (Honda Activa Tax Free) সুযোগ আছে।

Honda Activa এর দুটি ভেরিয়েন্ট আছে। দুটি ক্ষেত্রেই এই সুযোগ পাওয়া যাবে।

  • Honda Activa Tax Free: ইঞ্জিন এবং ফিচার-

Honda Activa তে 110cc এর শক্তিশালী ইঞ্জিন দেওয়া হয়েছে। যা কিনা 7.73bhp পাওয়ার এবং 8.9Nm পর্যন্ত টর্ক জেনারেট করতে পারে। এতে CVT গিয়ারবক্সের সুবিধা আছে। এই স্কুটারে সাইলেন্ট স্টার্ট সিস্টেম এবং একটি কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম দেওয়া হয়েছে। স্কুটারটিতে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক, সিঙ্গল রিয়র স্প্রিং এবং ড্রাম এবং ডিস্ক ব্রেকের সুবিধা আছে। 5.3 লিটারের ফুয়েল ট্যাঙ্ক দেওয়া হয়েছে। এই স্কুটার 45-50km পর্যন্ত মাইলেজ অফার করে।

দাম বাজেট ফ্রেন্ডলি হলেও ফিচারের সঙ্গে কোনও আপোশ করা হয়নি। এতে LED হেডলাইটস, DRLs এবং এক্সটার্নল ফুয়েল ফিলার ক্যাপের মতো আধুনিক ফিচার যোগ করা হয়েছে। এখানেই শেষ নয়, Honda Activa-তে স্মার্ট key অপশন দেওয়া হয়েছে। এমনকি পেট্রোলের ঢাকনি বারবার খোলার প্রয়োজন নেই। নয়া অ্যাক্টিভাতে দেওয়া হয়েছে স্মার্ট কি। আর তা দিয়েই খোলাপড়া সম্ভব।

এমনকি পার্কিংয়ে Honda Activa খোঁজার জন্য ঘাম ঝরাতে হবে না। শুধুমাত্র স্মার্ট চাবির সাহায্যেই সহজেই স্কুটার লকেট করতে পারবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+