হোলিতে বাড়ি যাবেন? হাওড়া বন্দে ভারত, গরীব রথে এখন টিকিট আছে? বাকি ট্রেনগুলির আপডেট এক নজরে
Holi Special Train 2025 Howrah: মহাকুম্ভে যেতে ট্রেনগুলিতে যেভাবে যাত্রীদের ভিড় হয়েছে তাতে অনেকের বুকেই ভয় ধরিয়েছে! বিশেষ করে সামনেই সামনেই হোলি রঙের উৎসব। অনেকেই এই সময় বাড়ি ফেরেন। আবার উৎসবের লম্বা ছুটিতে বেড়াতেও যান। ফের একবার ভিড় বাড়বে ট্রেনগুলিতে।
যদিও এখন থেকে রিজার্ভেশনের লম্বা ভিড়। দ্রুত আসন ফুল হচ্ছে। বেশ কিছু ট্রেনে এখন থেকেই লম্বা ওয়েটিং। বিহার কিংবা পাটনা যাওয়ার কোনও পরিকল্পনা থাকে তাহলে এখনই টিকিট বুক করুন। টিকিট না পেলে ট্রিপ ব্রেক সিস্টেমের (Holi Special Train 2025 Howrah) ব্যবহার করতে পারেন।

- Holi Special Train 2025 Howrah: এই সমস্ত ট্রেনে সিট নেই
আগামী ১৩ মার্চ থেকেই রঙের উৎসব শুরু হয়ে যাচ্ছে। আগামী ১লা মার্চ থেকে ১২ মার্চের মধ্যে দিল্লি থেকে পাটনাগামী সমস্ত ট্রেনের সিট বুক হয়ে গিয়েছে। এরপরেও আছে লম্বা ওয়েটিং লিস্ট। এর মধ্যে রয়েছে কলকাতা রাজধানী, তেজস এক্সপ্রেস, রাজধানী এক্সপ্রেস, গরীব রথ, বিক্রমশিলা এক্সপ্রেস, সম্পূর্ণ ক্রান্তি, নর্থ-ইস্ট, ব্রহ্মপুত্র মেল, সীমাচল এক্সপ্রেস, মগধ এক্সপ্রেস, শ্রমজীবী সহ অনেক ট্রেন। এমনকী আনন্দ বিহার-পাটনা স্পেশালে ১৩ মার্চ পর্যন্ত কোনও টিকিট নেই।
- Holi Special Train 2025 Howrah: কোন ট্রেনে এখন আসন খালি ?
যদিও এখনও অনেক ট্রেন আছে সেগুলিতে খালি সিট আছে। যেমন হাওড়া থেকে পাটনা যায় এমন সমস্ত ট্রেনের আসন খালি। বন্দে ভারত এক্সপ্রেস, জনশতাব্দী এবং গরীব রথে সিট খালি আছে। অনলাইনে আরাম করে টিকিট পেয়ে যাবেন। অন্যদিকে বন্দে ভারত ভারত এক্সপ্রেসে হোলি পর্যন্ত আসন খালি আছে বলে নিউজ ১৮ হিন্দির প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। সেই খবর অনুযায়ী, অন্যান্য ট্রেনগুলি অবশ্য টিকিট নেই। এর মধ্যে মুম্বাই থেকে পাটনা আসা পাটলিপুত্র এক্সপ্রেস এবং এলটিটি পাটনা এক্সপ্রেসে একটাও টিকিট নেই। ডিব্রুগড় বাতিল করা হয়েছে। অন্যদিকে সেকেন্দ্রবাদ থেকে পাটনা আসছে সমস্ত ট্রেনেও ছবিটা এক।
- Holi Special Train 2025 Howrah: চলবে উৎসব স্পেশাল
এখন থেকে ট্রেনগুলিতে একেবারে লম্বা ওয়েটিং লিস্ট। এই অবস্থায় একমাত্র তৎকাল টিকিটই ভরসা। তবে রঙের উতসবের কথা মাথায় রেখে একাধিক হোলি উৎসব ট্রেন চালাবে ভারতীয় রেল। আর তা এখন থেকেই পরিকল্পনা রেল সেরে ফেলেছে বলে খবর। একাধিক রুটের জন্য এই স্পেশাল ট্রেন চালানো হবে বলে খবর।












Click it and Unblock the Notifications