জোর টক্কর Hero Splendor Plus xtec এবং TVS Radeon এর! কোনটা কেনা সস্তা হবে? ফিচার একনজরে
Hero Splendor Plus xtec Vs TVS Radeon: Hero মোটো Splendor Plus এর স্পেশাল এডিশন xtec লঞ্চ করেছে। Splendor Plus ৩০ বছর পূর্ণ হওয়ায় নয়া এই এডিশন লঞ্চ করেছে সংস্থা। Hero Splendor Plus xtec -বাইকটিতে একগুচ্ছ নতুন ফিচার দেওয়া হয়েছে।
ভারতে এই বাইকটি সরাসরি টক্কর হবে TVS Radeon এর সঙ্গে। Hero Splendor Plus xtec এবং TVS Radeon কোন বাইকটি কেন ঠিক হবে? দামের তফাত কতটা? সমস্ত তথ্য জেনে নিন এক ক্লিকে-

- Hero Splendor Plus xtec Vs TVS Radeon: দাম
TVS Radeon এর বেস মডেলের এক্স শোরুম দাম 62,630 টাকা। টপ ভেরিয়েন্টের এক্স শোরুম দাম পরবে 80,944 টাকা। সেখানে Splendor+ XTEC 2.0 এর এক্স শোরুম দাম পড়বে 82,911 টাকা। Splendor Plus এর দামের প্রায় 2000 টাকা বেশি (টপ ভেরিয়েন্ট)। দুই বাইকের (Hero Splendor Plus xtec Vs TVS Radeon) ফিচার এবং অন্য তথ্যগুলি জানুন।
- Hero Splendor Plus xtec Vs TVS Radeon: ইঞ্জিন এবং পাওয়ার
নিউ জেনারেশনের (Hero Splendor Plus xtec Vs TVS Radeon) কথা মাথায় রেখে Splendor+ XTEC 2.0 তে 100cc এর i3s ইঞ্জিন দেওয়া হয়েছে। যা 7.9 bhp পাওয়ার এবং 8.05Nm এর টর্ক জেনারেট করতে পারে। এতে 4 স্পিড গিয়ারবক্সের সুবিধা দেওয়া হয়েছে। কোম্পানির দাবি, Hero Splendor Plus xtec বাইকে ব্যবহৃত ইঞ্জিন আরও ভাল মাইলেজ দেবে। এমনকি 6000 কিলোমিটার পর্যন্ত সার্ভিস করানোর প্রয়োজন হবে না।
অন্যদিকে TVS Radeon -এ 109.7cc এ ডুউরো লাইফ ইঞ্জিন দেওয়া হয়েছে। যা 9.5 bhp এর পাওয়ার এবং 8.7 Nm এর টর্ক জেনারেট করতে পারে। 4 স্পিড গিয়ারবক্সের সঙ্গে যুক্ত রয়েছে ইঞ্জিন। TVS Radeon 69.3 kmpl পর্যন্ত মাইলেজ পাওয়া যায়। স্প্লেন্ডার প্লাস মাইলেজ (Hero Splendor Plus xtec Vs TVS Radeon) এর থেকে ভালো।
- Hero Splendor Plus xtec Vs TVS Radeon: ফিচার
Splendor+ XTEC 2.0 বাইকটিতে সম্পূর্ণ ডিজিটাল স্পিডোমিটার দেওয়া হয়েছে। এতে রিয়েল টাইম মাইলেজের যাবতীয় তথ্য (Hero Splendor Plus xtec Vs TVS Radeon) পাওয়া যাবে। এছাড়াও ব্লু-টুথ, ফোন, এসএমএস, ব্যাটারির মতো যাবতীয় জিনিসের অ্যালার্ট পাওয়া যাবে। এখানেই শেষ নয়, USB পোর্টের সুবিধা পাবেন। খুব সহজে চার্জ করা যাবে তাতে। এছাড়া Splendor+ XTEC 2.0 বাইকটিতে LED টেললাইট এবং হেডলাইটের সুবিধা পাবেন।
TVS Radeon এ RTMi (রিয়ল টাইম মাইলেজ ইন্ডিকেটর) এর সুবিধা সহ মাল্টি কলর রিভর্স LCD ক্লাস্টার দেওয়া হয়েছে। এতে 17 ফিচার দেওয়া হয়েছে। যেমন রিয়েল টাইম মাইলেজ, ঘড়ি, সার্ভিস ইন্ডিকেটর, লো ব্যাটারি ইন্ডিকেটর, টপ স্পীড এবং এভারেজ স্পিড এর মত ফিচার আছে।
ব্রেকিংয়ের ক্ষেত্রে Splendor+ এর দুটি চাকাতেই ড্রাম ব্রেকের সুবিধা (Hero Splendor Plus xtec Vs TVS Radeon) দেওয়া হয়েছে। তবে TVS Radeon ডিস্ক ব্রেকের সুবিধা পাবেন।












Click it and Unblock the Notifications