আপনি কি স্বাস্থ্য বিমা করেছেন? কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই নজর করতে হবে

চিকিৎসা এখন বড্ড দামি। যে কারণে বহু মানুষ স্বাস্থ্য বিমার সাহায্য নিয়ে থাকেন। অপ্রত্যাশিত কোনও ঘটনা থেকে নিরাপদে রাখে স্বাস্থ্য বিমা। যদি কেউ স্বাস্থ্য বিমা করে থাকেন, তবে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে নজর দিতে হবে। সেই বিমা পর্যাপ্ত পরিমাণ কিনা তাও নজরে রাখতে হবে। যদি কেউ নিম্নলিখিত গুরুত্বপূর্ণ বিষয়গুলি নজর না করেন, তাহলে বড় আর্থিক ক্ষতি হতে পারে।

স্বাস্থ্য বিমা করার সময় তা নিজের বা পরিবারের চাহিদা মেটানোর জন্য সঠিক কিনা তা ঠিক করাটা জরুরি। বাজারে অনেক স্বাস্থ্য বিমা রয়েছে। পাশাপাশি কোনও কোনও ব্যাপারে গ্রাহকের সিদ্ধান্ত নেওয়াটা জরুরি। নিজের ও পরিবারের জন্য সেরা স্বাস্থ্য বিমা বেছে নেওয়ার ক্ষেত্রে বেশ কিছু উপায় রয়েছে।

health insurance

নিজের কিংবা পরিবারের জন্য কেউ যখন কোনও স্বাস্থ্য বিমা বেছে নেন সেখানেই কভারেজের কথা থাকে। বিমা করার ক্ষেত্রে বয়স গুরুত্বপূর্ণ। অল্পবয়সীদের থেকে বয়স্ক ব্যক্তিদের স্বাস্থ্য বেশি ঝুঁকি প্রবণ। কেননা বয়স বাড়ার সঙ্গে স্বাস্থ্য দুর্বল হয়। আবার বয়স বৃদ্ধির সঙ্গে বিমার পরিমাণ বাড়তে থাকে।

পরিবারের জন্য সেরা স্বাস্থ্য বিমা বেছে নেওযার ক্ষেত্রে প্রত্যেকের বয়স বিবেচনা করতে হয়। দেখতে হয়, সেখানে একজন ব্যক্তি, তাঁর স্ত্রী এবং সন্তানদের কভারেজ ঠিকমতা হচ্ছে কিনা। এছাড়া এমন বিমা বাছতে হবে, যাতে অসুস্থ হলে চিকিৎসার ভার নিজেকে বহন করতে না হয়।

health insurance

সাধারণভাবে বিমা কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হাসপাতালগুলিতে নগদহীন চিকিৎসা পেয়ে থাকেন গ্রাহকরা। সেরকমভাবেই বিমাকারীরা স্বাস্থ্য বিমা পছন্দ করে থাকেন। দেখতে হয়, সব থেকে সুবিধাজনক হাসপাতাল কোথায়, সেখান থেকে গ্রাহকের বাসস্থান কতটা দূরে। ভর্তির সময় কাগজপত্রের ঝামেলা এড়াতে নগদহীন হাসপাতালে ভর্তির বিকল্প নিয়ে খোঁজ খবর করা উচিত আগেই।

বিমাকারীকে অবশ্যই পলিসিতে চিকিৎসার চার্জ, ডে কেয়ার চিকিৎসা, হাসপাতালে ঘরভাড়া-সহ খরচের সীমা দেওয়া থাকে। স্বাস্থ্যবিমা বেছে নেওযার ক্ষেত্রে নিশ্চিত করতে হবে যাতে সর্বোচ্চ সীমার মধ্যে সর্বোচ্চ কভারেজ পাওয়া যায়। তা না করলে গ্রাহককে পকেট থেকে টাকা খরচ করতে হতে পারে।

health insurance

স্বাস্থ্য বিমা করার সময় গ্রাহককে সর্বার্ধিক সুবিধা প্রদানকারী প্ল্যানগুলির দিকে ঝুঁকে পড়া উচিত। তা করলে আর্থিক অবস্থা সংক্রান্ত কোনও ঝামেলায় পড়তে হবে না। আর প্রথম থেকেই যদি বিষয়গুলি সম্পর্কে অবগত থাকেন তাহলে তাহলে খারাপ পরিস্থিতির মুখোমুখি হতে হবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+