ট্রেনের টিকিট বাতিল আরও দামী! জিএসটি লাগুতে কোপ সাধারণের পকেটে

আপনি পরিবার নিয়ে বেড়াতে যাবেন বলে ঠিক করেছেন। তার জন্য ট্রেনের (train ) টিকিটও (ticket) কেটেছেন। তা কনফার্মও হয়ে গিয়েছে। কিন্তু হঠাৎই কোনও বাধায় টিকিট বাতিল করতে বাধ্য। এক্ষেত্রে এবার থেকে আপনাকে বাড়তি টাকা গুনতে হ

আপনি পরিবার নিয়ে বেড়াতে যাবেন বলে ঠিক করেছেন। তার জন্য ট্রেনের (train ) টিকিটও (ticket) কেটেছেন। তা কনফার্মও হয়ে গিয়েছে। কিন্তু হঠাৎই কোনও বাধায় টিকিট বাতিল করতে বাধ্য। এক্ষেত্রে এবার থেকে আপনাকে বাড়তি টাকা গুনতে হবে। ট্রেনের কনফার্ম (confirm) টিকিট বাতিল করতে গেলে জিএসটি (GST) দিতে হবে আপনাকে। এব্যাপারে অর্থমন্ত্রকের তরফে সার্কুলার জারি করা হয়েছে।

সরকারি সিদ্ধান্তে যুক্তি

সরকারি সিদ্ধান্তে যুক্তি

সরকারের তরফে ব্যাখ্যা বলা হয়েছে. ট্রেনের টিকিট বুকিং একটা চুক্তি। যার মাধ্যমে আইআরসিটিসি কিংবা ভারতীয় রেল পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। সেই কারণে যাত্রী যখন চুক্তি ভঙ্গ করবেন, সেই সময় পরিষেবা প্রদানকারীকে অল্প পরিমাণে ক্ষতিপূরণ দিতে হবে। যা টিকিট বাতিলের চার্জ হিসেবে গণ্য হবে। যেহেতু বাতিলের চার্জের সঙ্গে টাকার সম্পর্ক রয়েছে, তাই সেখানে জিএসটির কথা বলা হচ্ছে।

টিকিট বাতিলে জিএসটি কত?

টিকিট বাতিলে জিএসটি কত?

সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ট্রেনের কোনও নির্দিষ্ট শ্রেণির আসন কিংবা বার্থ বুকিংয়ের সময় যে হারে জিএসটি নেওয়া হয়, টিকিট বাতিলের সময়েও সেই হারে জিএসটি দিতে হবে। উদাহরণ হিসেবে বলা যায়, প্রথম শ্রেণি কিংবা এসির জন্য জিএসটির হার ৫ শতাংশ। এই শ্রেণির টিকির বাতিলের ফি ২৪০ টাকা। সেক্ষেত্রে সেই যাত্রীকে টিকিট বাতিল করতে গেলে সব মিলিয়ে খরচ পড়বে ২৫২ টাকা। তবে সেকেন্ড ক্লাস কিংবা স্লিপারে কোনও জিএসটি চাপানো হয়নি।

বাতিল মূল্যের ওপরে জিএসটি

বাতিল মূল্যের ওপরে জিএসটি

সাধারণভাবে ট্রেনে সফরের ১২ থেকে ৪৮ ঘন্টার মধ্যে হলে টিকিটের মোট দামের ২৫ শতাংশ বাতিলের চার্জ হিসেবে নেওয়া হয়। সেই মূল্যের ওপরে ৫ শতাংশ হারে জিএসটি লাগু হবে।

ট্রেনের বুকিং বাতিলের শর্ত

ট্রেনের বুকিং বাতিলের শর্ত

ট্রেনের টিকিট বাতিলের ক্ষেত্রে ২৪০ টাকা হিসেবে চার্জ তখনই প্রয়োজ্য হবে, যখন সেই টিকিট ট্রেন ছাড়ার অন্তত ৪৮ ঘন্টা কিংবা তার বেশি আগে বাতিল করা হবে।
https://contents.irctc.co.in/en/eticketCancel.html-এ ক্লিক করে আইআরসিটিসির টিকিট বাতিলের শর্ত দেখে নিতে পারবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+