বাজেটের পরেই ধস! দেশের বাজারে কমল সোনা এবং রুপোর দাম, কত হল? জেনে নিন
বাজেটের পরের দিন দেশের বাজারে সোনা এবং রুপোর দামে স্পষ্ট পতন দেখা গেল। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে রুপোর দাম এক ধাক্কায় প্রায় ৪ শতাংশ কমে গিয়েছে। দাম কমে কেজি প্রতি এখন দাঁড়িয়েছে ২ লক্ষ ৫৫ হাজার ৬৫২ টাকায়। নতুন বছরের শুরু থেকে রুপোর দাম লাগাতার বেড়েই যাচ্ছিল। দাম বাড়তে বাড়তে রুপো একসময় ৪ লক্ষ ২০ হাজার টাকার কাছাকাছি আসে পৌঁছেছিল। এখন সেই রেকর্ড স্তর থেকে অনেকটাই সস্তা হয়েছে এই মূল্যবান ধাতু।

আজ আন্তর্জাতিক বাজারেও রুপোর দামে অস্থিরতা চোখে পড়েছে। লেনদেন শুরু হওয়ার পর থেকে একসময় দাম ১২ শতাংশ পর্যন্ত নেমে গিয়েছিল। পরে কিছুটা ঘুরে দাঁড়ালেও দামের ওঠানামা বজায় ছিল। শেষ পর্যন্ত কমেক্স বাজারে প্রতি আউন্স রুপোর দাম ৮৪.১৪ ডলারে এসে দাঁড়ায়।
তবে, শুধু রুপোই নয়, সোনার দামেও এ দিন পতন হয়েছে। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে প্রায় দেড় শতাংশ দাম কমে প্রতি ১০ গ্রাম সোনার দাম প্রায় ১ লক্ষ ৪০ হাজার টাকায় নেমে এসেছে।
বাজার বিশেষজ্ঞদের মতে, মার্কিন ডলার শক্তিশালী হওয়ার প্রভাবের পাশাপাশি আন্তর্জাতিক ফিউচার বাজারে মার্জিন বাড়ানোর সিদ্ধান্তই এই দাম পতনের অন্যতম এক কারণ। এর কারণেই সোনা এবং রুপোর দামে আচমকা চাপ তৈরি হয়েছে বলে মত তাঁদের।












Click it and Unblock the Notifications