Medicine Price Hike: সুগার থেকে ম্যালেরিয়া, পেনকিলার! ৯০০ টিরও বেশি ওষুধের দাম বেড়ে কত হল জানুন
Medicine Price Hike: মূল্যবৃদ্ধের গেঁড়োয় সাধারণ মানুষ। নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিসের দাম আকাশছোঁয়া। এর মধ্যেই ৯০০ এরও বেশিম ওষুধের দাম বাড়ল। আজ মঙ্গলবার অর্থাৎ ১লা এপ্রিল থেকেই বর্ধিত দাম কার্যকর হতে চলেছে। ওষুধের দাম ১.৭৪ শতাংশ বাড়ানোর ঘোষণা করেছে সরকার।
বিশেষ করে ডায়বেটিজ, ব্লাড প্রেসার, হার্ট ডিসিজের মতো গুরুত্বপূর্ণ রোগের চিকিৎসায় যে সমস্ত ওষুধের প্রয়োজন সেগুলিও বর্ধিত মূল্যের তালিকায় আছে বলে জানা যাচ্ছে। জারত প্রভাব সাধারণ মানুষের ওপর পড়বে বলেই মনে করা হচ্ছে। শুধু তাই নয়, চিকিৎসা সংক্রান্ত খরচ এক ধাক্কায় অনেকটাই বেড়ে যাবে বলেও আশঙ্কা।

প্রতি বছর কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি (NPPA) অত্যাবশ্যকীয় ওষুধের দাম Wholesale Price Index (WPI) এর উপর নির্ভর করে তৈরি করে। সেই মতো এই বছর ওষুধের দাম ম ১.৭৪ শতাংশ বাড়ানোর ঘোষণা সুপারিশ করে সরকারের কাছে প্রস্তাব দেয় এবং তা মঞ্জুর মোদী সরকার করে। আর এরপরেই আজ মঙ্গলবার থেকে এক ধাক্কায় দাম (Medicine Price Hike) বেড়ে গেল অনেকটাই।
মোদী সরকারের এহেন সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যে শুরু হয়েছে তরজা। বিরোধীদের কটাক্ষ। এটা মোদী সরকারের প্রথম "এপ্রিল ফুল"। এক নজরে দেখে নিন কোন কোন ওষুধের দাম বাড়তে চলেছে আজ ১লা এপ্রিল থেকে-
Medicine Price Hike: এক নজরে ওষুধ এবং দাম -
এন্টি ভাইরাল ওষুধ -
Acyclovir (200 mg)- 7.74 টাকা প্রতি ট্যাবলেট
Acyclovir (400 mg)- 13.90 টাকা প্রতি ট্যাবলেট
এন্টিবায়োটিক
Azithromycin (250 mg)- 11.87 টাকা প্রতি ট্যাবলেট
Azithromycin (500 mg)- 23.98 টাকা প্রতি ট্যাবলেট
Amoxicillin + Clavulanic Acid Dry Syrup- 2.09 টাকা প্রতি ml
পেনকিলার ওষুধ
Diclofenac- 2.09 টাকা প্রতি ট্যাবলেট
Ibuprofen (200 mg)- 0.72 টাকা প্রতি ট্যাবলেট
Ibuprofen (400 mg)- 1.22 টাকা প্রতি ট্যাবলেট
ম্যালেরিয়ার ওষুধ
Hydroxychloroquine (200 mg)- 6.47 টাকা প্রতি ট্যাবলেট
Hydroxychloroquine (400 mg)- 14.04 টাকা প্রতি ট্যাবলেট
সুগারের ওষুধ
Dapagliflozin + Metformin Hydrochloride + Glimepiride- 12.74 টাকা প্রতি ট্যাবলেট
স্টেন্টের (stent) দামও বেড়েছে
১ এপ্রিল থেকে WPI-এর ভিত্তিতে করোনারি স্টেন্টের দামও বাড়ানো হয়েছে।
Bare-metal stent- 10692.69 টাকা
Drug-eluting stent- 38933.14 টাকা
মুল্যবৃদ্ধির চাপে যখন নাজেহাল সাধারণ মানুষ। সেই সময় হঠাত করে এই ওষুধের মূল্যবৃদ্ধি নিঃসন্দেহে চাপ তৈরি করবে। বিশেষ করে সুগারের মতো ওষুধ মধ্যবিত্তের প্রত্যেকদিনের সঙ্গি হয়ে দাঁড়িয়েছে। সেখানে এই দাম বাড়ানো মোদী সরকারের ক্ষোভ তৈরি হয়েছে। এই প্রসঙ্গে বাংলার কংগ্রেস নেতা প্রমোদ পান্ডে বলেন, ''৭০০ রও বেশি জীবনদায়ী ওষুধের দাম আজ থেকে বাড়িয়ে দিল কেন্দ্র। আবার রাজ্য সরকারের স্বাস্থ্য সাথী কার্ড বেসরকারি হাসপাতাল গুলো একনাগাড়ে রিফিউজ করে চলেছে। অর্থাৎ স্বাস্থ্য খাতে কেন্দ্র এবং রাজ্য সরকার যৌথ ভাবে সাধারণ গরীব মানুষকে এপ্রিল ফুল বানাচ্ছে'। এই বিষয়ে জোর আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications