Vande Bharat Express: 'শত্রু'র সঙ্গে লড়াই করতে নয়া ব্যবস্থা বন্দে ভারত! হামলা হলেই অ্যাক্টিভ হবে সেন্সর
Vande Bharat Express Train: দেশের আধুনিক ট্রেনগুলির মধ্যে একটি বন্দে ভারত এক্সপ্রেস। গতির নিরিখে এই দেশের প্রযুক্তিতে তৈরি নয়া এই ট্রেনের ধারেকাছে নেই কোনও ট্রেন। শুধু তাই নয়, একেবারে প্রযুক্তি নির্ভর। এই ট্রেন। সময়ের সঙ্গে সঙ্গে আরও বদল আসছে দেশের প্রথম এই সেমি বুলেটে।
এবার আরও এক ধাপ এগিয়ে ফটো ক্যাটালিটিক আল্ট্রাভায়োলেট এয়ার পিউরিফিকেশন সিস্টেম (Photocatalytic air purification) ইনস্টল করা হচ্ছে এই ট্রেনে (Vande Bharat Express Train)। যা আরও আধুনিক একটি ব্যবস্থা বলেই দাবি রেল আধিকারিকদের।

Vande Bharat Express Train: কি এই ব্যবস্থা?
সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সম্পূর্ণ বন্ধ শীতাতপ নিয়ন্ত্রিত কোচে (Vande Bharat Express Train) অনেক ক্ষেত্রে সংক্রমণের স্বীকার হতে পারেন যাত্রীরা। আর তা থেকে যাত্রীদের বাঁচাতেই নয়া ক্যাটালিটিক আল্ট্রাভায়োলেট এয়ার পিউরিফিকেশন সিস্টেম বসানোর সিদ্ধান্ত রেলের। এতে সংক্রমণ ঝুঁকি থেকে যাত্রীদের সম্পূর্ণ ভাবে মুক্ত করা যাবে। শুধু তাই নয়, নয়া এই সিস্টেমে শীতাতপ নিয়ন্ত্রিত কোচেও যাত্রীরা বাইরের তাজা বাতাস পেতে থাকবেন।
Vande Bharat Express Train: কাজ শুরু
গোরখপুর-অয্যোধ্যা-লখনউ-প্রয়াগরাজ বন্দে ভারতে (Vande Bharat Express Train) ইতিমধ্যে নয়া এই সিস্টেম বসানো হয়েছে। এতে কোচের মধ্যে যদি কোনও ক্ষতিকারক জীবাণু, ব্যাকটেরিয়া এবং ভাইরাস থাকে তা নির্মূল করবে এবং বাতাসকে বিশুদ্ধ করে রাখবে। নয়া এই এয়ার পিউরিফিকেশন সিস্টেমে সেন্সর থাকবে। যখনই কোচের বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ এক হাজার বা তার বেশি পিপিএম (পার্টস পার মিলিয়ন) হলে এই সেন্সর অ্যাকটিভ হয়ে যাবে। এবং কাজ করতে শুরু করে দেবে। কোচের বাতাস ঠিক হয়ে গেলে সঙ্গে সঙ্গে মেশিন কাজ করা বন্ধ করে দেবে। এজন্য কাউকে প্রয়োজন হবে না। ফটো ক্যাটালিটিক আল্ট্রাভায়োলেট এয়ার পিউরিফিকেশন সিস্টেম সম্পূর্ণ ভাবে স্বয়ংক্রিয় ভাবেউ কাজ করবে।
Vande Bharat Express Train: কি বলছেন রেল আধিকারিকরা?
উত্তর পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক পঙ্কজ কুমার সিং এদক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বন্দে ভারত এক্সপ্রেসে (Vande Bharat Express Train) কোচের মধ্যেই বাতাসকে শুদ্ধ রাখতে ফটো ক্যাটালিটিক আল্ট্রাভায়োলেট এয়ার পিউরিফিকেশন সিস্টেম ইনস্টল করা হয়েছে। নয়া এই সিস্টেমের মাধ্যমে ক্ষতিকর কিট, ব্যাকটেরিয়া কিউংবা ভাইরাসকে সহজে নিকেশ করা যাবে বলে দাবি ওই আধিকারিকের।
যা খবর, প্রাথমিক ভাবে একটি সিস্টেমে থাকলে আগামিদিনে সমস্ত সেমি বুলেটেই এই ব্যবস্থা থাকবে বলে জানা যাচ্ছে।












Click it and Unblock the Notifications