New Rules July 2024: জুলাই'য়ের শুরুতেই একাধিক বদল! আরও দামি মোবাইল রিচার্জ, নয়া নিয়ম নম্বর পোর্টেও
New Rules July 2024: আজ সোমবার, জুলাই মাসের শুরু। মাসের শুরুতেই স্বস্তি। এক ধাক্কায় ৩০ টাকা কমেছে রান্নার গ্যাসের দাম। এছাড়াও একাধিক রাজ্যে কমেছে পেট্রোল-ডিজেলের দাম। যদিও বাংলায় এক টাকার বেশি বেড়েছে পেট্রোলের দাম।
স্বস্তির মধ্যেই একাধিক অস্বস্তি লুকিয়ে বাংলার মানুষের জন্য। তবে আজ ১লা জুলাই থেকে একাধিক নিয়ম কার্যকর হয়েছে। যা সরাসরি মানুষের উপর প্রভাব পড়বে। এক নজরে জানুন কী সেই (New Rules July 2024) পরিবররতন-

New Rules July 2024: গ্যাসের দাম কম
মাসের শুরুতেই গ্যাসের দাম কমল। এক ধাক্কায় ৩০ টাকা দাম কমল রান্নার গ্যাসে। আজ ১লা জুলাই থেকে নয়া দাম কার্যকর হবে। তবে এই দাম কমেছে ১৯ কেজি অর্থাৎ বাণিজ্যিক গ্যাসে। নিত্য প্রয়োজনীয় ১৪ কেজির গ্যাাসের দাম অপরিবর্তন রয়েছে।
New Rules July 2024: দাম বাড়ছে বাইক-গাড়ির
আজ ১লা জুলাই থেকে হিরোর বাইকের দাম বাড়ছে। টাটা মোটরসের বাণিজ্যিক গাড়ির দাম দুই শতাংশ বাড়ছে আজ থেকে। দামের এই বৃদ্ধি মডেলের উপর নির্ভর করে পরিবর্তিত হবে। এর আগে মার্চ মাসেও বাণিজ্যিক গাড়ির দাম দুই শতাংশ পর্যন্ত বাড়িয়েছিল সংস্থাটি।
New Rules July 2024: মোবাইল পোর্ট নম্বর বদলে নয়া নিয়ম
মোবাইল পোর্ট নম্বর বদলে নয়া নিয়ম আজ সোমবার থেকে কার্যকর হচ্ছে। এখন কোনও গ্রাহক সিম পরিবর্তন করলে সাত দিন পরই তার মোবাইল নম্বর পোর্ট করতে পারবেন। আগে এই সময়সীমা ১০ দিন ছিল। TRAI জানিয়েছে যে মোবাইল ফোন নম্বরের মাধ্যমে জালিয়াতি রোধ করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে
New Rules July 2024: মোবাইল রিচার্জ আরও দামী
আগামী ৩ রা জুলাই থেকে মোবাইল রিচার্জ আরও দামি। তিনটি বড় টেলিকম কোম্পানি রিলায়েন্স জিও, ভারতী এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া তাদের রিচার্জ প্ল্যান ১০ থেকে ২৪ শতাংশ বাড়িয়েছে। জিও এবং এয়ারটেল রিচার্জ তিন জুলাই থেকে এবং ভোডাফোন রিচার্জ চার জুলাই থেকে দামি হয়ে যাবে।
New Rules July 2024: ব্যাঙ্ক হোলিডে
আরবিআই ক্যালেন্ডার অনুসারে, জুলাই মাসে ব্যাঙ্কগুলি ১২ দিন দফায় দফায় বন্ধ থাকবে। শনি-রবিবার ছাড়াও এতে বিভিন্ন রাজ্যের উৎসবের ছুটি অন্তর্ভুক্ত রয়েছে। এই ছুটিগুলি রাজ্য থেকে রাজ্যে পরিবর্তিত হবে। সেই মতো সংশ্লিষ্ট রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
New Rules July 2024: Paytm ওয়ালেট বন্ধ হয়ে যাবে
নিষ্ক্রিয় হয়ে থাকা Paytm পেমেন্ট ব্যাঙ্কের ওয়ালেটগুলি আগামী ২০ জুলাই বন্ধ হয়ে যাবে। গত এক বছরে কোনও লেনদেন হয়নি এবং ব্যালেন্স শূন্য সেই সমস্ত ওয়ালেটগুলি বন্ধ হয়ে যাবে। এছাড়াও চলতি মাসে আম বাজেট পেশ করবে মোদী সরকার। অন্যদিকে আজ সোমবার থেকে দেশের আইন ব্যবস্থায় বড় বদল এসেছে।












Click it and Unblock the Notifications