পঞ্চাশ লক্ষ টাকা সুদ মুক্ত ঋণ, স্বাধীনতা দিবসে এই রাজ্য সরকারের বড় ঘোষণা
সারা দেশে বিশেষ মর্যাদার সঙ্গে পালিত হচ্ছে ৭৮ তম স্বাধীনতা দিবস। সেই উপলক্ষে বিভিন্ন রাজ্য সরকার রাজ্যবাসীদের জন্য নানা প্রকল্পের ঘোষণা করেছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল মিজোরাম সরকারের সরকারি ঋণ প্রকল্প।
মুখ্যমন্ত্রী লালদুহোমা এদিন বলেছেন, রাজ্য সরকার আর্থিক বৃদ্ধি ও জীবনযাত্রার মান উন্নয়নের পরিপ্রেক্ষিতে যোগ্য ব্যক্তিদের ৫০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দিতে একটি প্রকল্প চালু করবে।

মুখ্যমন্ত্রী বলেছেন, সরকার রাজ্যের বৃদ্ধি, সর্বোচ্চ জবাবদিহিতা এবং সরকারি প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করবে। সেই সঙ্গে আরও দৃঢ়ভাবে পরিষেবা দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। প্রসঙ্গত, গত ডিসেম্বরে ক্ষমতায় আসার পরে মিজোরামের জোরাম পিপলস মুভমেন্ট সরকার অনেক পদক্ষেপ নিয়েছে।
সংবাদ সংস্থা পিটিআই-এ প্রকাশিত খবর অনুযায়ী, মুখ্যমন্ত্রী লালদুহোমা তাঁর ভাষণে বলেছেন, সরকার রাজ্যের উন্নয়নের জন্য় বড় আকারের প্রচেষ্টা চালাচ্ছে। রাজ্যবাসীকে ঋণ দিতে বড় প্রকল্প হাতে নিতে চলেছে সরকার। এই প্রকল্পের মাধ্য সরকার যোগ্য ব্যক্তিদের সাহায্য করতে গ্যারান্টার হিসেবে কাজ করবে, যাঁরা আর্থিক উন্নয়নের জন্য রাজ্যে এগিয়ে নিয়ে যাবেন।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্য সরকার গ্যারান্টি আইন ২০১১ সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী যোগ্য ব্যক্তিদের যেমন ৫০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে, সেখানে গ্যারান্টার হওয়ার পাশাপাশি সরকার সুদও পরিশোধ করবে।
মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন, রাজ্য সরকার শীঘ্রই সর্বজনীন স্বাস্থ্য পরিচর্যা প্রকল্প শুরু করার বিষয়ে কথা বলবে। তিনি বলেছেন, সাধারণ জনগণের পাশাপাশি সরকারি কর্মী ও পেনশনভোগীদেরও নতুন স্বাস্থ্য প্রকল্পের অন্তর্ভুক্ত করা হবে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications