FD Interest Rates 2023: তিন বছরের FD-তে ৮.৬০% পর্যন্ত সুদ! যেসব ব্যাঙ্ক সুবিধা দিচ্ছে, একনজরে তালিকা

FD Interest Rates 2023: দেশের অনেক বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তুলনায়, ছোট ব্যাঙ্কগুলি ফিক্সড ডিপোজিটে গ্রাহকদের বেশি হারে সুদ অফার করছে। বিনিয়োগের বহু বিকল্প উপায় থাকার পরেও অনেকেই ফিক্সড ডিপোজিট স্কিমে বিনিয়োগ পছন্দ করেন।

এমন কিছু ছোট ব্যাঙ্ক রয়েছে, যেগুলি অন্য ব্যাঙ্কের তুলনায় মাত্র তিন বছরের মধ্যে গ্রাহকদের বেশি হারে সুদের সুবিধা দিচ্ছে। এই তালিকা তৈরি করা হয়েছে ব্যাঙ্ক বাজারের তথ্যের ভিত্তিতে।

FD Interest Rates 2023

  • জন স্মল ফিনান্স ব্যাঙ্ক এবং উৎকর্ষ স্মল ফিনান্স ব্যাঙ্ক তিন বছরের এফডিতে ৮.৫০ শতাংশ সুদ অফার করছে। এই পরিস্থিতিতে কেউ যদি এক লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে তিনি ১.২৯ লক্ষ টাকা রিটার্ন পাবেন।
  • ফিন কেয়ার স্মল ফিনান্স ব্যাঙ্ক তিন বছরের এফডিতে ৮.১১ শতাংশ সুদ দিচ্ছে। এই পরিস্থিতিতে এক লক্ষ টাকার বিনিয়োগে বিনিয়োগকারী ১.২৭ লক্ষ টাকা রিটার্ন পাবেন।
  • এইউ স্মল ফিনান্স ব্যাঙ্ক গ্রাহকদের তিন বছরের জন্য এফডিতে আট শতাংশ হারে সুদ অফার করছে। এই পরিস্থিতিতে যদি কেউ তিন বছরের জন্য একলক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে বিনিয়োগকারী ১.২৭ লক্ষ টাকা রিটার্ন পাবেন।
  • নর্থ ইস্ট স্মল যফিনান্স ব্যাঙ্ক গ্রাহকদের তিন বছরের এফডিতে ৭.৭৫ শতাংশ হারে সুদ অফার করছে। এই পরিস্থিতিতে কেউ যদি এক লক্ষ টাকা তিন বছরের জন্য বিনিয়োগ করেন, তাহলে তিনি ১.২৬ লক্ষ টাকা রিটার্ন পাবেন।
  • সূর্যোদর স্মল ফিনান্স ব্যাঙ্ক গ্রাহকদের তিন বছরের এফডিতে ৮.৬০ শতাংশ সুদের হার অফার করছে। এই পরিস্থিতিতে কেউ যদি তিন বছরের জন্য এক লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে ম্যাচিওরিটিতে ১.২৯ লক্ষ টাকা পাবেন।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+