Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

EPFO Interest Rate: পিএফে বাড়ল সুদের হার, বড় খবর কর্মীদের জন্য

EPFO Interest Rate: চাকরিজীবীদের জন্যে বড় খবর। প্রভিডেন্ট ফান্ডে সুদের হার বাড়াতে চলেছে মোদী সরকার। পিএফের সুদের হার বাড়ানো নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল। অবশেষে তা বাড়তে চলেছে বলে দাবি পিটিআইয়ের। ২০২৩-২৪ আর্থিক বছরে পিএফে সুদের বেড়ে হচ্ছে ৮.২৫ শতাংশ। যা গত তিন বছরের মধ্যে সর্বাধিক।

২০২৩ সালের মার্চ মাসে, কর্মচারীদের ভবিষ্য তহবিল সংস্থা (EPFO) ২০২২-২৩-এর জন্য EPF-এর সুদের হার ২০২১-২২- অর্থবছরের জন্য ৮.১০ শতাংশ থেকে ৮.১৫ শতাংশে সামান্য বৃদ্ধি করেছিল। এবার অনেকটাই সুদের হার (EPFO Interest Rate) বাড়ানো হল।

EPFO Interest Rate

ফলে এবার পিএফ অ্যাকাউন্টে বাড়তি অনেক টাকা জমা হবে। শুধু তাই নয়, এই ঘোষণায় প্রায় ৬ কোটি সরকারি এবং বেসরকারি কর্মী উপকৃত হবে বলে মনে করা হচ্ছে।

বলে রাখা প্রয়োজন, মার্চ, ২০২২ সালে ২০২১-২২ অর্থ বছরে পিএফের সুদ (EPFO Interest Rate) একধাক্কায় অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছিল। আর তা কমিয়ে ৮.১ করা হয়। যা ছিল গত চার দশকে সর্বনিম্ন।

এমনকি ২০২০-২১ সালেও পিএফে সুদের হার (EPFO Interest Rate) ছিল 8.5। তার থেকেই কমিয়ে দেওয়া হয় এই হার। যা নিয়ে বিরোধীদের প্রশ্নের মুখে পড়তে হয়েছিল মোদী সরকারকে। যদিও সেই খরা কাটিয়ে পিএফে সুদের হার হল ৮.২৫ শতাংশ।

সংবাদসংস্থা পিটিআই এক সুত্রকে কোট করে প্রকাশিত খবরে দাবি করছে, ইপিএফও'র টপ বোর্ড, শনিবার সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজ (CBT) এর মধ্যে শনিবার উচ্চপর্যায়ের বৈঠক হয়। আর সেই বৈঠকে ২০২৩-২৪ অর্থ বছরের জন্যে পিএফে সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নয়া অর্থ বছর থেকেই এই সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে মনে করা হচ্ছে। সামনেই লোকসভা নির্বাচন। আর সেই নির্বাচনের মুখে পিএফে সুদের হার মোদী সরকার বাড়াতে পারে বলে জোর জল্পনা চলছিল। এমনকি পিএফে সুদের হার ৮ শতাংশের উপরে থাকতে পারে বলেও জল্পনা ছিল। অবশেষে এই বিষয়ে বড় সিদ্ধান্ত নিল মোদী সরকার।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+