Electric Sports Car India: ৩.২ সেকেন্ডে ০-১০০ কিমি ছুটবে এই গাড়ি! ৫১ হাজারে কিনুন দেশের প্রথম স্পোর্টস কার
Electric Sports Car In India: ভারতের বাজারে ইলেকট্রিক গাড়ি কিংবা বাইকের চাহিদা বাড়ছে। আর সেই চাহিদার কথা মাথায় রেখে একাধিক সেগমেন্টের ই-ভেইক্যাল লঞ্চ করছে। তালিকায় সস্তার যেমন ভেইক্যাল আছে, আবার প্রিমিয়াম সেগমেন্টের গাড়ি কিংবা বাইক লঞ্চ করেছে। গত কয়েকদিন আগেই Kia EV6 ইলেকট্রিক গাড়িটি লঞ্চ করেছে। JSW MG ইন্ডিয়া একেবারে নতুন সুপার স্পোর্টস ইলেকট্রিক গাড়ি লঞ্চ করতে চলেছে।
চলতি বছরেই ভারতে হওয়া Auto Expo 2025 -এ MG Cyberster গাড়িটি (Electric Sports Car In India) প্রকাশ্যে আনা হয়। ডিজাইন এবং ড্রাইভিং রেঞ্জ প্রথমদিন থেকেই ঝড় তুলেছে নতুন প্রজন্মের মধ্যে। কবে থেকে বুকিং শুরু হবে তা নিয়ে জোর চর্চা চলছিল।

অবশেষে বুকিং অপশন খুলে দিল JSW MG ইন্ডিয়া। নাম মাত্র টাকায় দেশের প্রথম এই স্পোর্টস ইলেকট্রিক কার কেনার সুযোগ আছে। এক নজরে দেখে নিন MG Cyberster গাড়িটির খুঁটিনাটি তথ্য।
Electric Sports Car In India: 51,000 টাকায় বুকিং করুন
MG Cyberster গাড়িটির বুকিং অপশন খুলে দেওয়া হয়েছে। মাত্র 51,000 টাকা টোকেন মানি দিয়ে এই গাড়ি বাড়িতে আনতে পারবেন। এছাড়াও, MG সাইবারস্টার ইলেকট্রিক রোডস্টার এবং M9 ইলেকট্রিক লাক্সারি, MPV প্রকাশ্যে আনবে। ভারতের ইলেকট্রিক ভেইক্যাল (EV) সেগমেন্টে ধীরে ধীরে এভাবেই নিজেদের জায়গা মজবুত করতে চায় JSW MG ইন্ডিয়া।
Electric Sports Car In India: MG Cyberster এর ফিচার
Auto Expo 2025 -এ MG Cyberster গাড়িটি প্রথম প্রকাশ্যে আনে সংস্থা। ডিজাইন থেকে ফিচার একেবারে চমকে দেওয়ার মতো। এটাই MG-র প্রথম electric convertible car হতে চলেছে। Cyberster -এ 77 kWh এর ব্যাটারি প্যাক দেওয়া হয়েছে। মাত্র 3.2 সেকেন্ডে 0-100 কিমি/ঘন্টা গতি তোলার রেকর্ড আছে। এতে EV 510 PS পাওয়ার এবং 725 Nm টর্ক অফার করে।
মনে করা হচ্ছে MG Cyberster গাড়িটির আনুমানিক এক্স শোরুম প্রাইস হবে ৫০ লাখ টাকা। MG এর সব ডিলার কিংবা শোরুমে এই গাড়ি বিক্রি হবে না। বেছে নেওয়া কয়েকটি আউটলেটেই এই গাড়ি পাওয়া যাবে।
Kia EV6 ভারতে বিক্রি হচ্ছে
ভারতে বিশাল ইলেকট্রিক ভেইক্যালের বাজার! আর সে কথা মাথায় রেখে একাধিক সংস্থা গাড়ি আনছে। সম্প্রতি Kia EV6 এর দাম প্রকাশ্যে এসেছে। এক্স শোরুম প্রাইস 65.9 লাখ টাকা। সিঙ্গল চার্জে 663 কিমি রেঞ্জ পাওয়া যাবে নয়া Kia EV6।












Click it and Unblock the Notifications