Egg Price: ভারতে ডিমের দাম সব থেকে কম, সর্বোচ্চ ৭ গুণ বেশি! একনজরে কোন দেশে কী দাম
বিশ্বের প্রায় সব দেশেই ডিম এবং তা থেকে তৈরি খাবার জিনিস পাওয়া যায়। অনেকে আবার নিরামিষের তালিকায় ডিমকে রাখেন। বিশ্ব জুড়েই মুদ্রাস্ফীতির কারণে অন্য জিনিসের সঙ্গে ডিমের দাম (Egg Price) বেড়েছে। অর্থাৎ মুদ্রাস্ফীতির প্রভাব পড়েছে ডিমের ওপরে।
বিশ্বের বিভিন্ন দজেশে ডিমের দাম (Egg Price) বিভিন্ন। সেদিক থেকে দেখতে গেলে ভারতে ডিমের দাম সব থেকে কম। ডিমের দামের ভিত্তিতে দেশগুলির তালিকাও প্রকাশ করেছে ওয়ার্ল্ড অফ স্ট্যাটিস্টিকস। সেখানে একডজন ডিমের দামের ভিত্তিতে দেশগুলিকে স্থান দেওয়া হয়েছে।

দেশের ডিম প্রেমীদের জন্য সুখবর এটাই যে ভারত এই তালিকায় একেবারে নিচে রয়েছে। ওয়ার্ল্ড অফ স্ট্যাটিস্টিকস অনুসারে ভারতে একডজন ডিমের দাম (Egg Price) ০.৯৫ ডলার অর্থাৎ ৭৮ টাকা। এখানে এক-একটি ডিমের গড় দাম ৬.৫ টাকা।
তালিকায় ভারতের ওপরে রয়েছে পাকিস্তান। প্রতিবেশী পাকিস্তানে একডজন ডিমের দাম (Egg Price) ১.০১ ডলার অর্থাৎ ৮৩ টাকা। সেই অনুযায়ী একটি ডিমের দাম পড়ে ৭ টাকার আশপাশে। একইভাবে বাংলাদেশ, ইরান, রাশিয়া, ইন্দোনেশিয়ায় ডিমের দাম ভারতের থেকে বেশি।

এছাড়াও যেসব দেশে ডিমের দাম (Egg Price) ভারতের থেকে বেশি, সেগুলি হল আইসল্যান্ড, নিউডিল্যান্ড, আমেরিকা, ডেনমার্ক, গ্রিস, অস্ট্রেলিয়া, ইজরায়েল, নরওয়ে, ফ্রান্স ও দক্ষিণ কোরিয়া। চিন ও জাপানে একডজন ডিমের দাম ১.৮১ ডলার, ইরানে ১.১৮ ডলার এবং রাশিয়ায় ১.১৫ ডলার।
তালিকায় সুইৎজারল্যান্ডের স্থান সব থেকে ওপরে। সেখানেই সব থেকে দামি (Egg Price) এই ডিম। একডজন ডিমের দাম ৬.৬৯ ডলার অর্থাৎ প্রায় ৫৫০ টাকা। সেই অনুযায়ী একটি ডিমের দাম ৪৬ টাকা। ভারতের তুলনায় ৭ গুণের বেশি।












Click it and Unblock the Notifications