PPF Account: প্রতিমাসে এই তারিখের মধ্যে পিপিএফ অ্যাকাউন্টে টাকা জমা দিন! না হলে ক্ষতি আপনারই

অবসর জীবন কিংবা বার্ধক্যের পরিকল্পনা করে সাধারণ মানুষ বিনিয়োগ করেন এবং বেতনের অংশ সঞ্চয় করেন। সেই রকমই একটি বিনিয়োগের উপায় হল পিপিএফ স্কিম। কোটি কোটি মানুষ সেখানে বিনিয়োগ করেন। ব্যাঙ্ক ও পোস্ট অফিসে পিপিএফ অ্যাকাউন্ট খোলা যায়। এখানে বিনিয়োগে করও বাঁচানো যায়।

অনেকেই পিপিএফ আ্যাকাউন্টে টাকা জমা করতে গিয়ে ভুল করেন। সেই ভুল সম্পর্কে তারা অবগত নন। বর্তমানে পিপিএফে সুদের হার ৭.১ শতাংশ।

Money

যাঁরা পিপিএফে বিনিয়োগ করেন, তাঁদের কাছে মাসের পাঁচ তারিখ গুরুত্বপূর্ণ। কেননা নির্দিষ্ট কোনও মাসের অন্য কোনও সময়ে বিনিয়োগ না করে পাঁচ তারিখের মধ্যে বিনিয়োগের সুবিধা ও লাভ রয়েছে। আর তা না করলে ক্ষতি।

পিপিএফ অ্যাকাউন্টের গ্রাহক যদি প্রতি মাসের এক থেক পাঁচ তারিখের মধ্যে টাকা জমা করেন, তাহলে তিনি সেই টাকার পুরো সুদ পেয়ে থাকেন। আর পাঁচ তারিখের পরে টাকা জমা করলে, সেই মাসের জন্য ওই টাকার সুদ পাওয়া যায না। পরের মাসে সেই টাকার সুদ গণনা শুরু হয়।

অর্থাৎ পিপিএফের সুদ শুধুমাত্র পাঁচ তারিখের ভিত্তিতে গণনা করা হয়। তাই যখনই এই অ্যাকাউন্টে টাকা জমা করবেন কোনও গ্রাহক, এই বিষয়টি অবশ্যই মনে রাখতে হবে। পিপিএফে বিনিয়োগ আয়কর আইনের ৮০ সি ধারায় ১.৫ লক্ষ টাকা পর্যন্ত কর ছাড় পাওয়া যায়। প্রতি বছর কোটি কোটি মানুষ পিপিএফে বিনিয়োগ করেন এবং তাঁরা পনেরো বছর সময় পূর্ণ হওয়ার পরে বড় পরিমাণ টাকা পেয়ে থাকেন।

২০২০-র মার্চে শেষ পিপিএফ-এ সুদের হার কমিয়েছিল মোদী সরকার। তারপর থেকে ব্যাঙ্কে নানা ক্ষেত্রে সুদের হারের পরিবর্তন হলেও পিপিএফ-এ সুদের হার কমেনি। পিপিএফ অ্যাকাউন্টে বছরের হিসেবে সুদ জমা হয়ে থাকে। আর্থিক বছরের শেষ দিন পর্যন্ত সেই বছরের সুদ গণনা করা হয়। যা নতুন আর্থিক বছরের শুরুতে অ্যাকাউন্টে পাওয়া যায়। আর পিপিএফ অ্যাকাউন্ট সক্রিয় রাখতে গেলে বছরে অন্নত সেই অ্যাকাউন্টে ৫০০ টাকা জমা করতেই হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+