December 2023 Financial Deadline: ডিসেম্বর শেষের আগে এই কাজগুলি শেষ করা জরুরি! না হলে বিপাকে পড়তে পারেন

December 2023 Financial Deadline: ডিসেম্বর শুরু হয়ে গিয়েছে। অনেক ক্ষেত্রেই ডিসেম্বর আর্থিক সময়সীমার একটি মাস। অনেকেই কিছু কাজ করবেন বলে রেখে দিয়েছেন। সেইসব কাজ এই একমাসের মধ্যেই করতে হবে।

এইসব কাজগুলির মধ্যে রয়েছে মিউচুয়াল ফান্ড ও ডিম্যাটে নমিনিকে যুক্ত করা। এই সময়ের মধ্যেই এসবিআই-এর অমৃত কলস-এ বিনিয়োগের সময়সীমা শেষ হচ্ছে। পাশাপাশি ব্যাঙ্কের লকার চুক্তিরও সময়সীমা শেষ হচ্ছে।

December 2023 Financial Deadline

  • প্রসঙ্গত আরবিআই সংশোধিত লকার চুক্তির পদ্ধতিগত নিষ্পত্তির জন্য ২০২৩-এর ৩১ ডিসেম্বর তারিখ নির্ধারণ করেছে। কোনও গ্রাহক যদি ২০২২-এর ৩১ ডিসেম্বরের আগে একটি আপডেট করা ব্যাঙ্ক লকার চুক্তি জমা দিয়ে থাকেন, তাহলে তাঁকে আবারও আপডেট হওয়া লকার চুক্তিতে স্বাক্ষর করতে হতে পারে এবং তা জমা দিতে হতে পারে।
  • এসবিআই হোম লোনের ওপরে ৬৫ বেসিস পয়েন্ট অর্থাৎ ০.৬৫ শতাংশ পর্যন্ত ছাড় দিয়ে একটি বিশেষ প্রচার চালাচ্ছে। এই ছাড় ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রযোজ্য।
  • এসবিআই অমৃত কলস হল স্পেশাল ফিক্সড ডিপোজিট স্কিম। যেখানে সুদের হার ৭.১০ শতাংশ। এখানে বিনিয়োগের সময়সীমা শেষ হবে ২০২৩-এর ৩১ ডিসেম্বর। এই সময়সীমার পরে এই স্কিমের সুযোগ আর পাওয়া যাবে না।
  • ইউআইডিএআই-এর ওয়েবসাইট অনুসারে যদি কেউ গত ১০ বছরে আধার আপডেট না করে থাকেন, তাহলে তা ১৪ ডিসেম্বর পর্যন্ত বিনামূল্যে করতে পারবেন। আধার কার্ডে জালিয়াতি রোধ করতে যাঁরা ১০ বছরে আপডেট করাননি, তাঁদেরকে তা করতে অনুরোধ করেছে ইউআইডিএআই।
  • যাঁদের ডিম্যাট অ্যাকাউন্ট রয়েছে এবং মিউচুয়াল ফান্ড ইউনিট রয়েছে, তাঁদের মনোনয়নের বিকল্প প্রদানের সময়সীমা পরবর্তী তিন মাস অর্থাৎ ৩১ ডিসেম্বর, ২০২৩ পর্যন্ত বাড়ানো হয়েছে। সেবির তরফেও এব্যাপারে সার্কুলার দেওয়া হয়েছে।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+